মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০২:১৩ অপরাহ্ন

সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু

ডেস্ক / ৯ মোট শেয়ার
হালনাগাদ : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু

সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু

সিলেট বিভাগে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে বিভাগে হামের উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২২৯ জনে। মঙ্গলবার (২৪ নভেম্বর) সিলেট স্বাস্থ্য অধিদপ্তরের বিভাগীয় পরিচালকের কার্যালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, মারা যাওয়া তিন শিশুই সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিল। তাদের বাড়ি সুনামগঞ্জ ও মৌলভীবাজার জেলায়। মৃত শিশুদের প্রত্যেকের বয়স দেড় বছরের কম।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে ১৬৪ শিশু। এ নিয়ে বিভাগের বিভিন্ন হাসপাতালে বর্তমানে সাড়ে পাঁচ শতাধিক রোগী চিকিৎসাধীন রয়েছে। চিকিৎসকরা জানান, হামের উপসর্গ নিয়ে মারা যাওয়া শিশুদের অনেকেই নিউমোনিয়া, জন্ডিস, হৃদরোগসহ বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিল। এসব জটিলতা শিশুদের শারীরিক অবস্থার আরও অবনতি ঘটাচ্ছে।

আক্রান্ত ও মৃত শিশুদের অধিকাংশই সুনামগঞ্জ, সিলেট ও হবিগঞ্জ জেলার প্রত্যন্ত এলাকার বাসিন্দা। এসব এলাকায় শিশুদের স্বাস্থ্যসেবা ও প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এদিকে, পরিস্থিতি মোকাবিলায় টিকাদান কর্মসূচি ও জনসচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা।

সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) কর্তৃক ৩০ লক্ষ টাকার চোরাচালানী মালামাল আটক


এই বিভাগের আরো খবর