মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন

বিভিন্ন পদে নিয়োগ দিচ্ছে সিভিল সার্জনের কার্যালয়, সিলেট

নিউজ / ৩৭৭ মোট শেয়ার
হালনাগাদ : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬

বিভিন্ন পদে নিয়োগ দিচ্ছে সিভিল সার্জনের কার্যালয়, সিলেট

স্বাস্থ্য সেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বারক নং-৪৫,০০,০০০০,১৪০,১১.০০৪.২৬.২৯৯১ তারিখ-১২/০৭/২০২৬ খ্রি. এর ছাড়পত্র মোতাবেক সিভিল সার্জন, সিলেট ও তার নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠানসমূহের স্থায়ী রাজস্ব খাতে ১১-২০তম গ্রেডভূক্ত (পূর্বতন ৩য় ও ৪র্থ শ্রেণী) নিম্ন বর্ণিত পদসমূহে জনবল নিয়োগের লক্ষ্যে বাংলাদেশের স্থায়ী নাগরিকগণের নিকট হতে নিম্ন বর্ণিত শর্ত সাপেক্ষে https://cssylhet.teletalk.com.bd-এ ওয়েবসাইটে Online-এ আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে।

বিশেষ নির্দেশনা:

১. নিয়োগ সংক্রান্ত পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তিটি দেখার জন্য সিভিল সার্জন, সিলেট কার্যালয়ের ওয়েবসাইটে cs.sylhet.gov.bd টেলিটকের জব পোর্টাল https://alljobs.teletalk.com.bd অথবা http://cssylhet.teletalk.com.bd ওয়েবসাইটে প্রবেশ করে বিস্তারিত তথ্য পাওয়া যাবে। ২. আগ্রহী প্রার্থীগণকে https://cssylhet.teletalk.com.bd-এ ওয়েবসাইটে অনলাইনে প্রকাশিত নির্দেশনা মোতাবেক ফরম পূরণ করতে হবে।

৩. আবেদনকারী সকল পদের প্রার্থীদের সিলেট জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। স্বাস্থ্য সহকারী পদের ক্ষেত্রে প্রার্থীদের সংশ্লিষ্ট পুরাতন ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা হতে হবে। স্বাস্থ্য সহকারী পদের ক্ষেত্রে একই ইউনিয়নের পার্শ্ববর্তী ওয়ার্ডের বাসিন্দাগণও আবেদন করতে পারবেন। তবে সংশ্লিষ্ট পুরাতন ওয়ার্ডের যোগ্য প্রার্থী পাওয়া গেলে অন্য কোন প্রার্থীদের বিবেচনা করা হবে না।

৪. স্বাস্থ্য সহকারীর শূন্য পদের তালিকা (ওয়ার্ড, ইউনিয়ন ও উপজেলা ভিত্তিক) সিভিল সার্জনের কার্যালয়ের নোটিশ বোর্ড, ওয়েব সাইটে, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ের নোটিশ বোর্ডে এবং https://cssylhet.teletalk.com.bd এই ওয়েব সাইটে পাওয়া যাবে।

৫. আবেদনপত্র পূরণ ও ফি জমাদানের সময়সীমাঃ ২৬ নভেম্বর, ২০২৬ খ্রি. সকাল ১০.০০ ঘটিকা হতে ২৫ ডিসেম্বর, ২০২৬খ্রি. বিকাল ৪.০০ ঘটিকা পর্যন্ত।

৬. এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কিত যে কোন সংশোধন, সংযোজন ইত্যাদি (যদি থাকে) পরীক্ষার তারিখ, সময়, অথবা প্রার্থীগণের জন্য অন্যান্য তথ্য সিভিল সার্জন অফিস, সিলেট-এর নোটিশ বোর্ডের মাধ্যমে জানানো হবে। এছাড়া নিম্নোক্ত QR code সমূহ স্ক্যান এর মাধ্যমে ওয়েবসাইটে প্রবেশ করে পাওয়া যাবে। প্রার্থীকে নিয়োগ সংক্রান্ত বিষয়ে আপডেট থাকার জন্য উল্লিখিত ওয়েবসাইট সমূহে নিয়মিত দৃষ্টি রাখতে অনুরোধ করা যাচ্ছে।

৭. প্রার্থীকে শেষ তারিখের জন্য অপেক্ষা না করে পর্যাপ্ত সময় নিয়ে সতর্কতার সাথে নিজে অনলাইনে যথাযথভাবে আবেদনপত্র পূরণ এবং নির্ধারিত তারিখ ও সময়ের মধ্যে ফি জমাদানসহ সকল প্রক্রিয়া সম্পন্ন করার জন্য অনুরোধ করা যাচ্ছে।

বিস্তারিত জানতে বিজ্ঞপ্তিতে চোখ রাখুন।

বিভিন্ন পদে নিয়োগ দিচ্ছে সিভিল সার্জনের কার্যালয়, সিলেট

চাকরি দিচ্ছে সিভিল সার্জনের কার্যালয়, সিলেট


এই বিভাগের আরো খবর