মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৮:০২ অপরাহ্ন

সুনামগঞ্জে চীনা জামাই, পরিচয় ফেসবুকে

মোঃ পাবেল আহমদ / ২২১ মোট শেয়ার
হালনাগাদ : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
সুনামগঞ্জে চীনা জামাই, পরিচয় ফেসবুকে

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পরিচয়, এরপর প্রেমের সম্পর্ক। সেই সম্পর্কের সূত্র ধরেই চীনের এক যুবককে বিয়ে করেছেন সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার এক তরুণী। ঢাকায় বিয়ের আনুষ্ঠানিকতা শেষে স্ত্রীকে নিয়ে শ্বশুরবাড়িতে এসেছেন ওই চীনা যুবক। ভিন্ন দেশের দুই নাগরিকের বিয়ের ঘটনাটি এলাকায় বেশ আলোচনার জন্ম দিয়েছে।ওই তরুণীর নাম কুশবু বেগম। তিনি ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নের বৌলাম গ্রামের মৃত হালিশ মিয়া ও হেনা আক্তারের মেয়ে। তাঁর স্বামীর নাম জাংলং। তিনি চীনের আনহুই প্রদেশের চিন আন হুই সুসং কাউন্টির পুলিয়াং টাউনের ফ্রহিং ঝেন ক্সিং কমিউনিটির বাসিন্দা ঝং ইউং গেল ও হি ইউ ইয়িংয়ের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ফেসবুকে পরিচয়ের পর কুশবু ও জাংলংয়ের মধ্যে ঘনিষ্ঠতা তৈরি হয়। একপর্যায়ে তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে গত ২২ নভেম্বর ঢাকায় এসে এফিডেভিটের মাধ্যমে কুশবু বেগমকে বিয়ে করেন জাংলং।গত রোববার ঢাকায় বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হলেও সোমবার রাতে বিষয়টি স্থানীয়ভাবে জানাজানি হয়। এরপর থেকেই ভিন্ন দেশের যুবকের সঙ্গে স্থানীয় তরুণীর বিয়ের খবরটি নিয়ে এলাকায় কৌতূহল ও আলোচনা শুরু হয়।

মঙ্গলবার (২৪ নভেম্বর) স্ত্রী কুশবু বেগমকে সাথে নিয়ে তাঁর বাবার বাড়ি বৌলাম গ্রামে আসেন চীনা নাগরিক জাংলং। তাঁদের আগমনের খবর ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে এ বিয়ে নিয়ে আগ্রহ তৈরি হয়।বিয়ের বিষয়টি নিশ্চিত করেছেন ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য শফিকুল ইসলাম। তিনি বলেন, বৌলাম গ্রামের মৃত হালিশ মিয়ার মেয়ের সাথে এক চীনা নাগরিকের বিয়ে হয়েছে বলে তিনি জানতে পেরেছেন। বিষয়টি নিয়ে এলাকায় বেশ আলোচনা চলছে।

 


এই বিভাগের আরো খবর