বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন

জৈন্তেশ্বরী বাড়ি জাদুঘর করার উদ্যোগ ঐতিহাসিক স্থাপনা পরিদর্শনে দুই মন্ত্রী আশায় জৈন্তাপুরবাসী

হাসান মোহাম্মদ বদরুল - জৈন্তাপুর প্রতিনিধি / ৬৯ মোট শেয়ার
হালনাগাদ : বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬

জৈন্তেশ্বরী বাড়ি জাদুঘর করার উদ্যোগ ঐতিহাসিক স্থাপনা পরিদর্শনে দুই মন্ত্রী আশায় জৈন্তাপুরবাসী

 

জৈন্তা রাজ্যের ঐতিহাসিক নিদর্শন ও স্থাপনাগুলো সংরক্ষণ এবং জৈন্তেশ্বরী বাড়িকে জাদুঘরে রূপান্তরের প্রত্যাশায় নতুন করে আশার আলো দেখছেন জৈন্তাপুরবাসী। জৈন্তা রাজ্যের ঐতিহাসিক স্থাপনা জৈন্তেশ্বরী বাড়িকে জাদুঘরে রূপান্তরের প্রতিশ্রুতি দিয়েছিলেন সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং শ্রম মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ও সিলেট-৪ আসনের সংসদ সদস্য জনাব আরিফুল হক চৌধুরী।

এরই ধারাবাহিকতায় বুধবার (২৫ নভেম্বর) দুপুর ২টার দিকে সাংস্কৃতিক মন্ত্রী নিতাই রায় চৌধুরী কে সঙ্গে নিয়ে জৈন্তা রাজ্যের ঐতিহাসিক বিভিন্ন স্থাপনা পরিদর্শন করেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী।

এ সময় সরকারের উচ্চপর্যায়ের একটি প্রতিনিধি দল, প্রশাসনিক কর্মকর্তা এবং জৈন্তাপুর উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। দীর্ঘদিন ধরে অবহেলা ও অযত্নে থাকা জৈন্তা রাজ্যের ঐতিহাসিক নিদর্শনগুলো সংরক্ষণ, সংস্কার এবং জৈন্তেশ্বরী বাড়িকে জাদুঘরে রূপান্তরের উদ্যোগ বাস্তবায়িত হলে তা জৈন্তাপুরের ইতিহাস-ঐতিহ্য সংরক্ষণের পাশাপাশি সিলেট অঞ্চলের পর্যটন বিকাশেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

মন্ত্রীদের এই পরিদর্শনকে ঘিরে স্থানীয় মানুষের মধ্যে নতুন করে আশার সঞ্চার হয়েছে। এখন জৈন্তাপুরবাসীর প্রত্যাশা, পরিদর্শনের মধ্য দিয়ে ঘোষিত প্রতিশ্রুতি বাস্তবায়নের পথ সুগম হবে। জৈন্তেশ্বরী বাড়ি কি এবার সত্যিই জাদুঘরে রূপ নিচ্ছে? সেই সুখবরের অপেক্ষায় জৈন্তাপুরবাসী।


এই বিভাগের আরো খবর