মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৮ অপরাহ্ন

ফুটবল খেলে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা

ডেস্ক / ২১ মোট শেয়ার
হালনাগাদ : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬
ফুটবল খেলে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা

ঝিনাইদহের শৈলকুপায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।সোমবার (৩১ আগস্ট) রাত ৯টার দিকে উপজেলার বারইপাড়া গ্রামের ঈদগাহ এলাকায় গাড়াগঞ্জ-শৈলকুপা সড়কে এ দুর্ঘটনা ঘটে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শৈলকুপা উপজেলার কচুয়া গ্রামের আদিবাসী বাগদি সম্প্রদায়ের প্রায় ৩০ জন যুবক ফুটবল খেলতে চুয়াডাঙ্গার সড়াবাড়িয়া গ্রামে গিয়েছিলেন। খেলা শেষে তারা একটি মিনি ট্রাকে করে বাড়ি ফিরছিলেন।

ফেরার পথে বারইপাড়া গ্রামের ঈদগাহ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বালুবোঝাই একটি ড্রাম ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তাদের বহনকারী মিনি ট্রাকটিকে ধাক্কা দেয়। এতে ট্রাকে থাকা অন্তত ২০ জন আহত হন।

আহতদের মধ্যে ১৯ জনকে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে বলে স্থানীয় সূত্র জানিয়েছে। অন্যদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। আহত কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখা হয়েছে।


এই বিভাগের আরো খবর