জামালপুরে রাজিব পরিবহনের একটি বাসের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার চার যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন। সোমবার (৩১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সদর উপজেলার লাহেরী কান্দা এলাকায় এ ঘটনা ঘটে। প্রাথমিকভাবে নিহত ও আহতদের নাম ঠিকানা পাওয়া যায়নি।স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে জামালপুর-ময়মনসিংহ মহাসড়কের লাহেরীকান্দা এলাকায় জামালপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী রাজিব পরিবহনের একটি বাস ব্যাটারিচালিত অটোরিকশাকে সজোরে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি উল্টে দিয়ে বাসের নিচে চাপা পড়ে।
দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা ৪ জনের মরদেহ উদ্ধার করে এবং আহতদের উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে পাঠায়। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।এ বিষয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা জানান, খবর পাওয়ার সাথে সাথে তারা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। দুটো মরদেহ জামালপুর হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি দুটো মরদেহ ঘটনাস্থলে রয়েছে। ই-পেপারসাবস্ক্রাইব করুন
বাসের ভেতরে আরও মরদেহ থাকতে পারে। সড়ক থেকে উল্টে পড়ে থাকা বাসটি সরানোর কাজ চলছে। এ বিষয়ে পরবর্তীতে বিস্তারিত বলা যাবে জানায় পুলিশ।