রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৭:০০ অপরাহ্ন

ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদকসহ গ্রেফতার ৮

ডেস্ক / ১২ মোট শেয়ার
হালনাগাদ : রবিবার, ১ নভেম্বর, ২০২৬
ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদকসহ গ্রেফতার ৮

ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদকসহ গ্রেফতার ৮

সুনামগঞ্জে পুলিশের ওপর হামলা, সরকারি কাজে বাধা ও আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের সুনামগঞ্জ সদর উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক দেওয়ান শাহনেওয়াজ চৌধুরী প্রিন্সসহ একই পরিবারের চারজনসহ মোট ৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃত অন্যরা হলেন-প্রিন্সের মা শামী আক্তার পলি (৩৮), বাবা দেওয়ান শাহরুখ রাজা চৌধুরী (৪৫), তার সপ্তম শ্রেণিতে পড়ুয়া ছোট বোন এবং প্রিন্সের বন্ধু ছাতক উপজেলার জালালপুর গ্রামের কাওছার আহমদ সোহাগ (২১), দিরাই উপজেলার চণ্ডীপুর গ্রামের ইফাত আলম রাবিদ (২১), ধর্মপাশা উপজেলার সাদিপুর গ্রামের শাহরিয়ার সাদি (১৯) ও সিলেটের ভাদেরশ্বর গ্রামের তাকরিব রহমান তানহির (২০)।

শনিবার (৩১ অক্টোবর) দিবাগত মধ্যরাতে সিলেটের একটি বেসরকারি হাসপাতাল থেকে তাদের গ্রেফতার করা হয়। পরে রোববার (১ নভেম্বর) দুপুরে স্কুলছাত্রীকে ছাড়া গ্রেফতার হওয়া অন্য সাতজনকে সুনামগঞ্জের আদালতে সোপর্দ করা হয়েছে।গ্রেফতার ও আদালতে সোপর্দের বিষয়টি নিশ্চিত করেছেন সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ।পুলিশ সূত্রে জানা যায়, গত ২০ অক্টোবর রাতে নাশকতার মামলার আসামি হিসেবে ছাত্রলীগ নেতা দেওয়ান শাহনেওয়াজ চৌধুরী প্রিন্সকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের কয়েক ঘণ্টার মধ্যে তিনি হাজতে অসুস্থ হয়ে পড়লে প্রথমে তাকে সুনামগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য সিলেটে পাঠানো হয়।

এ ঘটনায় প্রিন্সের মা-বাবাসহ পরিবারের অন্য সদস্যদের বিরুদ্ধে সংঘবদ্ধ হয়ে মব সৃষ্টি, পুলিশের সরকারি কাজে বাধা, পুলিশ সদস্যদের ওপর হামলা এবং আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগ আনা হয়েছে।এ ঘটনায় দায়ের করা মামলার পরিপ্রেক্ষিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে বলে জানা গেছে।


এই বিভাগের আরো খবর