রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১০:০৪ অপরাহ্ন

কামরুজ্জামানের ফুল দেওয়া নিয়ে তোলপাড়, জনমনে ক্ষোভ

ডেস্ক / ৬৮ মোট শেয়ার
হালনাগাদ : রবিবার, ৮ নভেম্বর, ২০২৬
কামরুজ্জামানের ফুল দেওয়া নিয়ে তোলপাড়, জনমনে ক্ষোভ

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) দক্ষিণ সুরমা থানাধীন কদমতলী পুলিশ ফাঁড়ির সেকেন্ড ইন কমান্ড (টু-আইসি) এসআই কামরুজ্জামানসহ বেশ ক’জন পুলিশ সদস্যের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর স্থানীয় জনমনে তীব্র ক্ষোভ ও নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে।

ভাইরাল হওয়া ছবিটিতে দেখা যায়, কদমতলী পুলিশ ফাঁড়ির টু-আইসি কামরুজ্জামান ও অন্য পুলিশ সদস্যরা আওয়ামী লীগের এক বিতর্কিত ও প্রভাবশালী কর্মীকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, ছাত্র-জনতার অভ্যুত্থান-পরবর্তী পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে পুলিশের মতো একটি নিরপেক্ষ ও গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় বাহিনীর দায়িত্বশীল কর্মকর্তাদের পক্ষ থেকে এমন বিতর্কিত ব্যক্তিকে ফুল দিয়ে বরণ বা শুভেচ্ছা জানানোর বিষয়টি কোনোভাবেই ইতিবাচকভাবে নিচ্ছেন না সাধারণ মানুষ। সামাজিক যোগাযোগমাধ্যমে ছবিটি ছড়িয়ে পড়ার পর থেকেই সচেতন মহল ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র সমালোচনা শুরু হয়েছে।

এদিকে, কদমতলী পুলিশ ফাঁড়ির ইনচার্জ (আইসি) এসআই মো. মফিজুর রহমানের বিরুদ্ধে একটি কুচক্রী মহল সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা ও বানোয়াট অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ উঠেছে। সম্প্রতি বিতর্কিত ওই ছবিটিকে কেন্দ্র করে ফাঁড়ির ইনচার্জকে জড়িয়ে নানা বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করা হলেও, প্রকাশিত ছবিটিতে আইসি মফিজুর রহমানের কোনো সংশ্লিষ্টতা বা উপস্থিতি নেই বলে নিশ্চিত করা হয়েছে।


এই বিভাগের আরো খবর