সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:০৯ অপরাহ্ন

৬৪ জেলায় প্রতিবন্ধী স্কুল প্রতিষ্ঠা করবে সরকার

ডেস্ক / ২৬ মোট শেয়ার
হালনাগাদ : সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
৬৪ জেলায় প্রতিবন্ধী স্কুল প্রতিষ্ঠা করবে সরকার

দেশের প্রতিবন্ধীদের অধিকার সুরক্ষা এবং তাদেরকে সমাজের মূলধারায় সম্পৃক্ত করতে সরকার পর্যায়ক্রমে ৬৪টি জেলায় ৬৪টি প্রতিবন্ধী স্কুল প্রতিষ্ঠা করবে বলে জানিয়েছেন নারী ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।রোববার রাজধানীর ইস্কাটনে কেয়ারারস অ্যালায়েন্স বাংলাদেশ আয়োজিত ‘আন্তর্জাতিক কেয়ারারস দিবস-২০২৬’ উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সমাজকল্যাণ মন্ত্রী বলেন, অন্তর্ভুক্তিমূলক সমাজ বিনির্মাণ সরকারের অন্যতম প্রধান নির্বাচনী অঙ্গীকার। সম্পদের সীমাবদ্ধতা সত্ত্বেও বিগত যেকোনো সময়ের তুলনায় প্রতিবন্ধী ব্যক্তিদের বহুমুখী সমস্যার সমাধানে সরকার আর্থিক ও অন্যান্য সুযোগ-সুবিধা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি করেছে।তিনি বলেন, ছেলে, মেয়ে, এনডিডি (নিউরো-ডেভেলপমেন্টাল ডিজঅ্যাবিলিটিজ) কিংবা নন-এনডিডিসহ সমাজের পিছিয়ে পড়া প্রতিটি মানুষের পাশে আন্তরিকতার সঙ্গে দাঁড়াতে সরকার বদ্ধপরিকর।

প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মসংস্থানের বিষয়ে ডা. জাহিদ হোসেন বলেন, তারা যেন কর্মসংস্থানে যুক্ত হতে পারেন, সেজন্য সরকারি চাকরিতে তাদের প্রবেশের বয়সসীমা বৃদ্ধির প্রশাসনিক কার্যক্রম বর্তমানে চলমান রয়েছে। এছাড়া বেসরকারি খাতের প্রতিষ্ঠানগুলোতেও প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়োগ দেওয়ার জন্য মালিক ও উদ্যোক্তাদের প্রতি আহ্বান জানান তিনি।

বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের সার্বক্ষণিক সেবায় নিয়োজিত অভিভাবকদের ত্যাগের কথা স্মরণ করে মন্ত্রী বলেন, সন্তানদের পরিচর্যা করতে গিয়ে যে সকল পিতা-মাতা কোনো পেশায় নিয়োজিত হতে পারেন না, তাদেরকে বিভিন্ন বৃত্তিমূলক প্রশিক্ষণ প্রদানের পাশাপাশি আর্থিক সহায়তা ও কাজের প্রয়োজনীয় উপকরণ দিয়ে স্বাবলম্বী করা হবে।


এই বিভাগের আরো খবর