সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:০৯ অপরাহ্ন

বিয়ের প্রলোভনে কিশোরীকে পাচারের চেষ্টা

ডেস্ক / ২১ মোট শেয়ার
হালনাগাদ : সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
বিয়ের প্রলোভনে কিশোরীকে পাচারের চেষ্টা

যশোরে বিয়ের প্রলোভন দেখিয়ে ১৬ বছর বয়সী এক কিশোরীকে পাচারের চেষ্টার অভিযোগে এক নারী ও এক যুবককে আটক করেছে পুলিশ।রোববার (৮ নভেম্বর) দুপুর দেড়টার দিকে যশোর জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে তাদের আটক করা হয়। এ সময় ভুক্তভোগী কিশোরীকে পুলিশের হেফাজতে নেওয়া হয়।

আটক ব্যক্তিরা হলেন যশোরের বেনাপোল পোর্ট থানার দিঘিরপাড় গ্রামের আনারুল হক গাজীর মেয়ে রাফেজা আক্তার এবং যশোর শহরের পুলিশ লাইন টালিখোলা এলাকার মধু ওরফে মধু পাগলার ছেলে তরিকুল ইসলাম সেন্টু।

পুলিশ জানায়, কিশোরীর বাবা-মা অন্যত্র বিয়ে করায় সে বেনাপোলে নানির বাড়িতে থাকতো। সম্প্রতি নানিও তাকে বাড়ি থেকে বের করে দেন। এ অবস্থায় রাফেজা নামে এক নারীর সঙ্গে তার পরিচয় হয়। ওই নারী তাকে বিয়ের ব্যবস্থা করে দেওয়ার প্রস্তাব দেন।

অভিযোগ রয়েছে, সেই প্রস্তাবের আড়ালে রাফেজা ও তরিকুল কিশোরীকে যশোর জেলা প্রশাসকের কার্যালয় এলাকায় নিয়ে এসে ভুয়া বিয়ের আয়োজনের মাধ্যমে পাচারের চেষ্টা করেন। কিশোরীকে বিয়ের সাজে বসে থাকতে দেখে পথচারীদের সন্দেহ হয়। পরে রাফেজা ও তরিকুল ঘটনাস্থলে ফিরে এলে স্থানীয়রা তাদের কাছে বিষয়টি জানতে চান।

তাদের কথাবার্তায় অসঙ্গতি দেখা দিলে পুলিশকে খবর দেওয়া হয়। খবর পেয়ে কোতোয়ালি থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে কিশোরীকে উদ্ধার এবং অভিযুক্ত দুজনকে আটক করে।
যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন জানান, উদ্ধার হওয়া কিশোরীকে পুলিশের হেফাজতে রাখা হয়েছে। ঘটনাটি তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


এই বিভাগের আরো খবর