শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন

আগামীকাল সিলেটের যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না

মোঃ পাবেল আহমদ / ২৫২ মোট শেয়ার
হালনাগাদ : শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬
সিলেটের অর্ধশতাধিক এলাকায় শনিবার বিদ্যুৎ থাকবে না

দক্ষিণ সুরমা গ্রীড উপকেন্দ্রের জরুরী মেরামত সংরক্ষন ও ৩৩ কেভি গোটাটিকর লাইনের রাইট অব ওয়ে বরাবর গাছপালা কর্তন কাজের জন্য বিক্রয় ও বিতরণ বিভাগ-৩, বিউবো, সিলেট এর আওতাধীন শ্রীরামপুর ৩৩/১১ কেভি উপকেন্দ্রের ১১ কেভি ইন্ডাস্ট্রি, বিসিক,চান্দাই,শিববাড়ী বাজার ও কদমতলী ফিডার আগামীকাল ২৮/১১/২০২৬ ইং রোজ শনিবার সকাল ০৯.০০ ঘঠিকা হতে বিকাল ৪:৩০ ঘঠিকা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকিবে।

যে সমস্ত এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবেঃবিসিক,কদমতলী, গোটাটিকর,আলমপুর, সোনারগাও আ/এ,পালপুর,শিববাড়ী বাজার,ফকিরপাড়া,পৈত্যপাড়া,জৈনপুর,পাঠানপাড়া,হুমায়ুন রশিদ চত্বর,ঝালোপাড়া,ভার্থখলা,খোজারখলা,টেকনিক্যাল রোড আওতাভুক্ত সকল এলাকা ।

কাজ শেষ হলে নির্দিষ্ট সময়ের পূর্বেই বিদ্যুৎ সরবরাহ চালু হবে। জননিরাপত্তার স্বার্থে বিদ্যুৎ লাইন চালু বলে গণ্য হবে। সম্মানিত গ্রাহকগণের সাময়িক অসুবিধার জন্য বিক্রয় ও বিতরণ বিভাগ -৩, বিউবো,সিলেট আন্তরিকভাবে দুঃখিত।


এই বিভাগের আরো খবর