সোমবার, ১১ মে ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেড

ডেস্ক রিপোর্ট / ২৭৫ মোট শেয়ার
হালনাগাদ : রবিবার, ২ অক্টোবর, ২০২২
নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেড

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেড।

ব্যাংকটিতে ‘এজেন্ট অপারেশনস অফিসার’ পদে নিয়োগ দেওয়া হবে।

আগ্রহী যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম

এজেন্ট অপারেশনস অফিসার।

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা

স্বীকৃত যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতকোত্তর পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। একাডেমিক পর্যায়ে ভালো ফলাফল থাকতে হবে। পদ সংশ্লিষ্ট কাজে কমপক্ষে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বিশেষ করে এজেন্ট অপারেশন অ্যাকাউন্টস, ডিজিটাল ব্যাংকিং সম্পর্কে সম্যক ধারণা থাকতে হবে। অনূর্ধ্ব ৩৫ বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে।

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেড

কর্মস্থল

ঢাকা ও ঢাকার বাইরে (সারা দেশ)।

বেতন

আলোচনা সাপেক্ষে।

আবেদনের প্রক্রিয়া

আগ্রহী প্রার্থীরা বিডিজবস অনলাইনে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ তারিখ:-৬ অক্টোবর, ২০২২।

সূত্র : বিডিজবস

বিস্তারিত জানতে বিজ্ঞপ্তি দেখুন

 


এই বিভাগের আরো খবর