সোমবার, ১১ মে ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন

নিয়োগ দেবে সিটি ব্যাংক

ডেস্ক রিপোর্ট / ২৮০ মোট শেয়ার
হালনাগাদ : বুধবার, ১২ অক্টোবর, ২০২২
সিটি ব্যাংকে নিয়োগ,কর্মস্থল: দেশের যেকোনো জায়গায়

নিয়োগ দেবে সিটি ব্যাংক

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দ্য সিটি ব্যাংক লিমিটেড।

ব্যাংকটিতে রিস্ক ম্যানেজার/ সিনিয়র রিস্ক ম্যানেজার পদে নিয়োগ দেওয়া হবে।

আগ্রহী যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারেন।

পদের নাম

রিস্ক ম্যানেজার/ সিনিয়র রিস্ক ম্যানেজার করপোরেট ক্রেডিট রিস্ক, ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্ট।

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা

স্বীকৃত যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতক অথবা স্নাতকোত্তর পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন।

প্রার্থীর পাঁচ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

এছাড়াও ক্রেডিট রিলেশনশিপ ম্যানেজমেন্ট, রিগোরিয়াস ফাইন্যান্সিয়াল অ্যানালাইসিস বিষয়ে সম্যক ধারণা থাকতে হবে।

কর্মস্থল

ঢাকা।

বেতন

আলোচনা সাপেক্ষে।

আবেদন প্রক্রিয়া

প্রার্থীরা বিডিজবস অনলাইনে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ তারিখ:-১৭ অক্টোবর, ২০২২।

সূত্র : বিডিজবস


এই বিভাগের আরো খবর