মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ (এম.জি.আই)-এর অঙ্গ প্রতিষ্ঠান ইউনাইটেড ফিডস্ লিমিটেড ২০০১ সাল থেকে জার্মানি,
তাইওয়ান ও ডেনমার্কের অত্যাধুনিক প্রযুক্তির মেশিনারিজ এবং কঠোর মান নিয়ন্ত্রণের মাধ্যমে দেশের হাঁস-মুরগি, গবাদি-পশু এবং মাছ এর
খাদ্য “ফ্রেশ ফিড” উৎপাদন ও সরবরাহ করে গ্রাহকদের সর্বোচ্চ সন্তুষ্টি অর্জন করছে। বর্তমানে গ্রাহকের চাহিদা অনুযায়ী আরও নতুন উদ্যম
ও অনুপ্রেরণা নিয়ে দেশের সকল প্রান্তে ফ্রেশ ফিড পৌঁছে দেয়ার লক্ষ্যে সেলস্ এন্ড মার্কেটিং বিভাগে দেশব্যাপী নিম্নে বর্ণিত পদসমূহে উৎসাহী,
যোগ্য এবং অভিজ্ঞ ব্যক্তিদের জরুরী ভিত্তিতে নিয়োগ করা হবে।
আগ্রহী প্রার্থীদের আগামী ৬ জুন, ২০২৩ তারিখের মধ্যে অনলাইনে বিডিজবস এর মাধ্যমে অথবা ডাকযোগে জীবন বৃত্তান্ত, সদ্য তোলা দুই কপি
পাসপোর্ট সাইজ ছবি, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের ফটোকপি এবং অভিজ্ঞতার সনদপত্রের ফটোকপি (যদি
থাকে) সহ খামের উপর পদের নাম উল্লেখ করে মানব সম্পদ বিভাগ, মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ, প্রধান কার্যালয়, ফ্রেশ ভিলা, বাড়ি-১৫,
রোড-৩৪, গুলশান-১, ঢাকা-১২১২ ঠিকানায় আবেদন করার জন্য অনুরোধ করা হল ।
বিস্তারিত জানতে বিজ্ঞপ্তি দেখুন

সূত্র: বাংলাদেশ প্রতিদিন ২৩ মে ২০২৩ইং