রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন

চাকরি দিচ্ছে ন্যাশনাল টি কোম্পানী লিমিটেড

ডেস্ক রিপোর্ট / ৫৭৭ মোট শেয়ার
হালনাগাদ : বৃহস্পতিবার, ২০ জুলাই, ২০২৩

চাকরি দিচ্ছে ন্যাশনাল টি কোম্পানী লিমিটেড

ন্যাশনাল টি কোম্পানী লিমিটেডের নিয়ন্ত্রণাধীন বিভিন্ন বাগানে মিডওয়াইফ (Midwife) শূন্য পদ পূরণের লক্ষ্যে নিম্নে বর্ণিত শর্ত সাপেক্ষে

বাংলাদেশের স্থায়ী মহিলা নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহবান করা যাচ্ছে। ·
(১) আবেদন পত্র সমূহ জেনারেল ম্যানেজার, ক্যাম্পঃ- পাত্রখোলা চা বাগান, ডাক- পাত্রখোলা, কমলগঞ্জ, জেলা- মৌলভীবাজার, চন্ডিছড়া চা

বাগান, ডাক – চান্দপুর বাগান, জেলা- হবিগঞ্জ ও লাক্কাতুড়া চা বাগান, ডাক-সিলেট, সিলেট বরাবরে অত্র বিজ্ঞপ্তি প্রকাশের ৭ (সাত) দিনের

মধ্যে ডাকযোগে অথবা সরাসরি প্রেরণ করা যেতে পারে। নির্ধারিত সময়ের পর প্রাপ্ত আবেদন সমূহ বাতিল বলে গণ্য হবে। (২) বাংলাদেশীয়

চা সংসদ (বিটিএ) এর নির্দিষ্ট বেতন কাঠামো অনুযায়ী বেতন পরিশোধিত হবে।
(৩) আবেদন পত্রের সহিত নিম্নোক্ত কাগজ পত্রাদি সংযুক্ত করতে হবে। ৩.১ প্রার্থীকে স্বীকৃত প্রতিষ্ঠান থেকে Diploma in Nursing

Science and Midwifery/DMF (Diploma in Medical Faculty) রেজিস্ট্রেশন প্রাপ্ত হতে হবে।

৩.২ সকল শিক্ষাগত যোগ্যতার সনদ পত্র ।

৩.৩ সদ্য তোলা ২ (দুই) কপি পাসপোর্ট সাইজের ছবি।

৩.৪ বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের রেজিস্ট্রেশন সনদ । ৩.৫ জাতীয় পরিচয়পত্র/জন্ম নিবন্ধন সনদ ।

৩.৬ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান /সিটি কর্পোরেশন/পৌর সভার চেয়ারম্যান/কাউন্সিলর কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদপত্র;

৩.৭ চাকুরীরত প্রার্থীদের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষের অনুমতি পত্র।

৩.৮ প্রার্থীকে বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল (ডি এম এফ) হইতে সনদ পত্র দাখিল করতে হবে।

৩.৯ কোন তথ্য গোপন করে বা ভুল তথ্য প্রদান করে চাকুরীতে নিয়োগ প্রাপ্ত হলে সংশ্লিষ্ট প্রার্থীর নিয়োগাদেশ বাতিল এবং আইনানুগ ব্যবস্থা গৃহিত হবে ।
৩.১০ আবেদন পত্র গ্রহণ/বাতিলের ক্ষেত্রে কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে।

বিস্তারিত জানতে বিজ্ঞপ্তি দেখুন

চাকরি দিচ্ছে ন্যাশনাল টি কোম্পানী লিমিটেড
সূত্র: দৈনিক সিলেটের ডাক ২০ জুলাই ২০২৩ইং


এই বিভাগের আরো খবর