বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন

চাকরি দিচ্ছে পার্কভিউ মেডিকেল কলেজ

ডেস্ক রিপোর্ট / ২৯৪৪ মোট শেয়ার
হালনাগাদ : শনিবার, ১৬ মার্চ, ২০২৪
চাকরি দেবে পার্কভিউ মেডিকেল কলেজ হাসপাতাল তালতলা, সিলেট

চাকরি দিচ্ছে পার্কভিউ মেডিকেল কলেজ

বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল অনুমোদিত ও সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয় এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের

অধিভুক্ত পার্কভিউ মেডিকেল কলেজ, সিলেট এর জন্য নিম্ন বর্ণিত পদে নিয়োগের নিমিত্তে আগ্রহী ও যোগ্য প্রার্থীদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে।

শর্তাবলী:

১. আগ্রহী প্রার্থীদেরকে আগামী ২৪/০৩/২০২৪ ইং তারিখের মধ্যে নিম্ন স্বাক্ষরকারী বরাবর ডাকযোগে অথবা কলেজ অফিসে আবেদনপত্র জমা

দেওয়ার জন্য অনুরোধ করা হল।

২. নির্ধারিত তারিখের পর ডাকযোগে কিংবা অন্য কোন উপায়ে প্রেরিত দরখাস্ত গ্রহণ করা হবে না।

৩. কেবলমাত্র নির্ধারিত যোগ্যতা ও অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীগণ আবেদনপত্র (মোবাইল নাম্বারসহ বায়োডাটা), নিজ নাম, পিতা/স্বামীর নাম, মাতার

নাম, বর্তমান ঠিকানা, স্থায়ী ঠিকানা, জন্ম তারিখ, বয়স, জাতীয়তা, ধর্ম, শিক্ষাগত যোগ্যতা, বিএমডিসি রেজি. নং ও অভিজ্ঞতা উল্লেখপূর্বক

আবেদন করতে পারবেন।

৪. অসম্পূর্ণ ও ত্রুটিপূর্ণ আবেদন কোন কারণ দর্শানো ব্যতিরেকেই বাতিল বলে গণ্য হবে। দরখাস্তের খামের উপর ডান পার্শ্বে প্রার্থীর পদের নাম উল্লেখ করতে হবে।

কর্তৃপক্ষ কোন কারণ দর্শানো ব্যতিরেকে যেকোন দরখাস্ত গ্রহণ বা বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করেন এবং নিয়োগ বিজ্ঞপ্তি প্রচারের কারণে নিয়োগ

প্রদান করতে বাধ্য থাকবে না।

৫. মৌখিক পরীক্ষার তারিখ আবেদন পত্রে উল্লেখিত মোবাইল নাম্বারে জানানো হবে।

৬. মৌখিক পরীক্ষায় সকল চাকুরী প্রার্থীকে শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা ও সহকারী অধ্যাপক পদের জন্য বিএমডিসি রেজিস্ট্রেশন এর মূল সনদপত্র প্রদর্শন করতে হবে।

৭. দরখাস্তের সাথে দাখিলকৃত কোন কাগজপত্র ফেরত দেওয়া হবে না।

৮. পার্কভিউ মেডিকেল কলেজের প্রচলিত বেতন স্কেল অনুসারে (বিশেষ যোগ্যতা ও অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে আলোচনা যোগ্য) বেতন প্রদান করা হবে।

৯. সাক্ষাৎকার গ্রহণের জন্য কোন প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।

অধ্যাপক ডাঃ দিলীপ কুমার ভৌমিক অধ্যক্ষ

পার্কভিউ মেডিকেল কলেজ, সিলেট।

সূত্র: দৈনিক সিলেটের ডাক ১৬ মার্চ ২০২৪ইং

বিস্তারিত জানতে বিজ্ঞপ্তি দেখুন

চাকরি দিচ্ছে পার্কভিউ মেডিকেল কলেজ


এই বিভাগের আরো খবর