বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন

সকালের বৃষ্টিতে নগরে জলাবদ্ধতা

ডেস্ক রিপোর্ট / ৩৭১ মোট শেয়ার
হালনাগাদ : সোমবার, ১০ জুন, ২০২৪
সকালের বৃষ্টিতে নগরে জলাবদ্ধতা

সকালের বৃষ্টিতে নগরে জলাবদ্ধতা

সিলেট নগরের বিভিন্ন এলাকায় ফের জলাবদ্ধতা দেখা দিয়েছে। সোমবার সকাল থেকে শুরু হওয়া ভারি বৃষ্টিতে জলজট লেগে যায়। এনিয়ে আট দিনের ব্যবধানে তিনবার ডুবল সিলেট নগরের অর্ধশতাধিক এলাকা।

আগের দুবার রাতের বৃষ্টিতে নগর তলিয়ে গেলেও এবার সকালেই জলমগ্ন হয়ে পড়ে নগর। এর আগে ২ জুন রাতে কয়েক ঘণ্টার বৃষ্টিতে নগরজুড়ে তীব্র জলাবদ্ধতা দেখা দেয়। তখন অধিকাংশ এলাকার পানি পরদিন নেমে যায়। তবে অন্তত ১২টি এলাকার পানি নামতে বেশ কিছুদিন সময় লেগেছিল। এরপর গত শনিবার রাতে আবারও ভারী বৃষ্টিতে সিলেট নগরের শতাধিক এলাকা প্লাবিত হয়। সোমবার সকালে আবারও জলাবদ্থা দেখা দেয়।

সিলেট আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ শাহ মো. সজীব হোসাইন জানান, শনিবার সকাল ছয়টা থেকে নয়টা পর্যন্ত সিলেটে ১৩৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে সরেজমিনে দেখা গেছে, নগরের ওসমানী হাসপাতাল,রায় নগর ,মেজরটিলায়,দর্জি পাড়া,উপশহর, তেররতন, দরগাহ মহল্লা, জালালাবাদ, তালতলা, জামতলা, সোবহানীঘাট, শিবগঞ্জ,। এসব এলাকার কোথাও কোথাও হাঁটুসমান পানি।

উপশহর এলাকার বাসিন্দা বলেন, সামান্য কিংবা বেশি বৃষ্টি হলেই উপশহর এলাকার বিভিন্ন ব্লক পানিতে তলিয়ে যায়। আজ সকালের বৃষ্টিতেও উপশহরের বিভিন্ন রাস্তা তলিয়ে গেছে। কিছু বাসায়ও পানি ঢুকেছে। এতে মানুষজনদের দুর্ভোগ পোহাতে হচ্ছে।


এই বিভাগের আরো খবর