রবিবার, ৩১ মে ২০২৬, ০৪:২১ অপরাহ্ন

সিলেটে থানাগুলোতে ফিরছে পুলিশ, চলছে কার্যক্রম

ডেস্ক রিপোর্ট / ৩২৮ মোট শেয়ার
হালনাগাদ : বৃহস্পতিবার, ৮ আগস্ট, ২০২৪
সিলেটে থানাগুলোতে ফিরছে পুলিশ, চলছে কার্যক্রম

সিলেটে থানাগুলোতে ফিরছে পুলিশ, চলছে কার্যক্রম

বাংলাদেশ পুলিশের নবনিযুক্ত ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) মো. ময়নুল ইসলাম পুলিশ সদস্যদের ২৪ ঘণ্টার মধ্যে স্ব-স্ব কর্মস্থলে যোগদানের আহ্বান জানিয়েছিলেন। তার আহ্বানে সাড়া দিয়ে বৃহস্পতিবার (৮ আগস্ট) সকাল থেকে সিলেট মেট্রোপলিটন এলাকার ৬টি থানায় দায়িত্বরত পুলিশ কর্মকর্তা-কর্মচারীরা জনগণকে সেবা দেওযার কার্যক্রম শুরু করেছেন।

তারা দায়িত্বে ফিরে আসার খবরে সেবাপ্রার্থী লোকজনও থানাগুলোতে যাতায়াত শুরু করেছেন। এছাড়া সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) কোর্টের কার্যক্রমও চলমান রয়েছে।

এসব তথ্য নিশ্চিত করেছেন এসএমপি’র উপ-কমিশনার (প্রসিকিউশন) বি এম আশরাফ উল্যাহ তাহের।এদিকে, যেসব পুলিশ সদস্য কর্মস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছেন তাদেরকে আসার পথে বিভিন্ন জায়গায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ছাত্র-ছাত্রী এবং আপামর জনসাধারণ যাতে পুলিশ সদস্যরা নিরাপদে কর্মস্থলে আসতে পারেন সেজন্য সর্বাত্মক সহযোগিতা করছেন বলে জানা গেছে।

অপরদিকে, পুলিশ সদর দপ্তর থেকে ক্ষুদে বার্তায় জানানো হয়েছে- পুলিশ সদস্যরা কর্মস্থলে আসার পথে বাধার সম্মুখীন হচ্ছেন মর্মে যে সংবাদ প্রচার করা হচ্ছে সেগুলোর সত্যতা পাওয়া যায়নি। সুতরাং গুজবে বিভ্রান্ত না হওয়ার জন্য সবার প্রতি অনুরোধ করা হলো।

বুধবার (৭ আগস্ট) বিকেল ৪টায় পুলিশ সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে বৃহস্পতিবার (৮ আগস্ট) সন্ধ্যার মধ্যে সব ইউনিটের সদস্যকে কাজে যোগদান করতে নির্দেশ দেন আইজিপি মো. ময়নুল ইসলাম।

নির্দেশনায় বলা হয়, রাজারবাগ পুলিশ লাইসন্স, পিওএম, আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএনস), সব মেট্রোপলিটন এবং জেলা পুলিশ লাইনস, অন্যান্য পুলিশ স্থাপনাসহ বিশেষায়িত সব পুলিশ ইউনিটের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। ফোর্সের শৃঙ্খলা ও চেইন অব কমান্ড পুনরুদ্ধার এবং পুনঃপ্রতিষ্ঠা করতে হবে।এতে আরও বলা হয়, এই সময়ের মধ্যে সব মেট্রোপলিটন, জেলা, নৌ, রেলওয়ে ও হাইওয়ে থানার অফিসার ও ফোর্সকে স্ব স্ব ইউনিটের পুলিশ লাইনসে যোগদানের জন্য নির্দেশ দেওয়া হলো।


এই বিভাগের আরো খবর