শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১২:০৬ অপরাহ্ন

বৃষ্টি হবে আর কতোদিন জানিয়েছে আবহাওয়া অফিস

ডেস্ক রিপোর্ট / ৩২৮ মোট শেয়ার
হালনাগাদ : বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪
ঢাকাসহ ১১ জেলায় ঝড়ের আভাস
অবশেষে সিলেটে বৃষ্টি কবে হতে পারে জানা গেল

বৃষ্টি হবে আর কতোদিন জানিয়েছে আবহাওয়া অফিস

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বৃহস্পতিবার (৩ অক্টোবর) ভোর থেকেই মুষলধারে ঝড়ছে বৃষ্টি। বুধবার (২ অক্টোবর) সন্ধ্যার পর থেকে এই বৃষ্টিপাত শুরু হয়, যা থেমে থেমে চলছেই।আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকাসহ দেশের ১৮টি অঞ্চলের উপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে- রাজশাহী, পাবনা, বগুড়া, টাংগাইল, ময়মনসিংহ, ফরিদপুর, মাদারীপুর, ঢাকা, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্রগ্রাম, কক্রবাজার ও সিলেট অঞ্চলসমূহের ওপর দিয়ে পশ্চিম অথবা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

অপর এক বার্তায় শুক্রবার (৪ অক্টোবর) সকাল ৯টা পর্যন্ত সব বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে। সেইসঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।
দেশের উত্তরাঞ্চলে দিনের তাপমাত্রা (১ থেকে ২) ডিগ্রি সে. হ্রাস পেতে পারে এবং অন্যত্র তা সামান্য বৃদ্ধি পেতে পারে। সারাদেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

শনিবার (৫ অক্টোবর) আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায়; রংপুর, রাজশাহী ও ঢাকা বিভাগের অনেক জায়গায় এবং খুলনা, বরিশাল ও চট্রগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে।

অপর দিয়ে প্রবাহিত হতে পারে।


এই বিভাগের আরো খবর