বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৯:৩১ পূর্বাহ্ন

চাকরি দিচ্ছে সম্মিলিত সামরিক হাসপাতাল, সিলেট

sylheterchakrirkhabar / ৩৬৩৫ মোট শেয়ার
হালনাগাদ : বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪
সিলেটের চাকরির খবর /sylheterchakrirkhabar.com

 

সম্মিলিত সামরিক হাসপাতাল সিলেট এ সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে নিম্নেলিখিত পদে লোক নিয়োগের জন্য প্রার্থী নির্বাচনের নিমিত্তে

পদের সামনে উল্লেখিত যোগ্যতা সম্পন্ন প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে:

পদের নাম: মেডিসিন বিশেষজ্ঞ
পদ সংখ্যা: ০১টি।
শিক্ষাগত যোগ্যতা: এফসিপিএস/এমডি।
মাসিক বেতন: আলোচনা সাপেক্ষ।

পদের নাম: গাইনী ও অবস্ বিশেষজ্ঞ
পদ সংখ্যা: ০১টি।
শিক্ষাগত যোগ্যতা: এফসিপিএস/এমএস/ডিজিও।
মাসিক বেতন: আলোচনা সাপেক্ষ।

পদের নাম: এ্যানেসথেসিওলজিষ্ট
পদ সংখ্যা: ০১টি।
শিক্ষাগত যোগ্যতা: এফসিপিএস/এমডি/ডিএ।
মাসিক বেতন: আলোচনা সাপেক্ষ।

পদের নাম: রেডিওলজিস্ট/সোনোলজিস্ট
পদ সংখ্যা: ০১টি।
শিক্ষাগত যোগ্যতা: এফসিপিএস/ডিএমইউ।
মাসিক বেতন: আলোচনা সাপেক্ষ।

পদের নাম: মেডিকেল অফিসার
পদ সংখ্যা: ০১টি।
শিক্ষাগত যোগ্যতা: এমবিবিএস
মাসিক বেতন: আলোচনা সাপেক্ষ।

পদের নাম: মেডিকেল এ্যাসিসটেন্ট(পুরুষ)
পদ সংখ্যা: ০১টি।
শিক্ষাগত যোগ্যতা: ডিপ্লোমা/সমমান
মাসিক বেতন: আলোচনা সাপেক্ষ।

পদের নাম: মেডিকেল এ্যাসিসটেন্ট (মহিলা)
পদ সংখ্যা: ০১টি।
শিক্ষাগত যোগ্যতা: ডিপ্লোমা/সমমান
মাসিক বেতন: আলোচনা সাপেক্ষ।

পদের নাম: প্যারামেডিকস/ল্যাবরেটরি টেকনিশিয়ান
পদ সংখ্যা: ০১টি।
শিক্ষাগত যোগ্যতা: ডিপ্লোমা/সমমান
মাসিক বেতন: আলোচনা সাপেক্ষ।

পদের নাম: আইসিএ/ওটিএ
পদ সংখ্যা: ০৩টি।
শিক্ষাগত যোগ্যতা: ডিপ্লোমা/সমমান
মাসিক বেতন: আলোচনা সাপেক্ষ।

পদের নাম: অসামরিক ব্যক্তিবর্গ(আয়া/ওয়ার্ডবয়/ পরিচ্ছন্নতাকর্মী)
পদ সংখ্যা: ০৪টি।
শিক্ষাগত যোগ্যতা: অষ্টমশ্রেণী/জেএসসি/সমমান
মাসিক বেতন: আলোচনা সাপেক্ষ।

শর্তাবলী

১। প্রার্থীর আবেদনপত্রে পদের নাম, প্রার্থীর নাম, পিতার নাম, জাতীয় পরিচয়পত্র, জন্মতারিখ, মোবাইল নম্বর, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা, বর্তমান ও স্থায়ী ঠিকানা, জাতীয়তা এবং খামের উপর পদের নাম উল্লেখ করে কমান্ড্যান্ট সিএমএইচ সিলেট-এর বরাবরে লিখিতভাবে আবেদন করতে হবে। আবেদনপত্র গ্রহণের শেষ তারিখ ১৫ ডিসেম্বর ২০২৪।

২। প্রার্থীকে আবেদনপত্রের সাথে সকল শিক্ষাগত যোগ্যতা ও ট্রেইনিং/অভিজ্ঞতার সনদপত্রের সত্যায়িত ফটোকপি, জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি, ০৪ কপি সদ্যতোলা পাসপোর্ট সাইজের সত্যায়িত রঙিন ছবি জমা দিতে হবে। অবসরপ্রাপ্ত জেসিও/এমসিওদের ক্ষেত্রে চাকুরী হতে অবসর গ্রহণ সংক্রান্ত যাবতীয় নথিপত্র আবেনদপত্রের সাথে সংযুক্ত করতে হবে। অসম্পূর্ণ ও ত্রুটিপূর্ণ আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে।

৩। ক্রমিক নং ১-৫ এ উল্লিখিত পদের প্রার্থীদের মৌখিক সাক্ষাৎকার আগামী ২১ ডিসেম্বর ২০২৪ তারিখ ০৯০০ ঘটিকায় সিএমএইচ সিলেট, জালালাবাদ সেনানিবাসে অনুষ্ঠিত হবে। উক্ত স্থানে প্রার্থীদেরকে সকল প্রয়োজনীয় সার্টিফিকেট ও কাগজপত্রাদিসহ যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হলো।

8। ক্রমিক ৬-৯ এ উল্লেখিত পদের প্রার্থীদের লিখিত ও মৌখিক পরীক্ষা আগামী ২২ ডিসেম্বর ২০২৪ তারিখ ০৯০০ ঘটিকায় সিএমএইচ সিলেট, জালালাবাদ সেনানিবাসে অনুষ্ঠিত হবে। উল্লেখিত তারিখে সংশ্লিষ্ট পদের প্রার্থীদেরকে লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য যথাস্থানে উপস্থিত হতে হবে।

৫। ক্রমিক ১০ এ উল্লেখিত পদের প্রার্থীদের লিখিত ও মৌখিক পরীক্ষা আগামী ২৩ ডিসেম্বর ২০২৪ তারিখ ০৯০০ ঘটিকায় সিএমএইচ সিলেট, জালালাবাদ সেনানিবাসে অনুষ্ঠিত হবে। উল্লেখিত তারিখে সংশ্লিষ্ট পদের প্রার্থীদের লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য যথাস্থানে উপস্থিত হতে হবে।

৬। সংশ্লিষ্ট পদের আবেদনপত্রের বিপরীতে প্রত্যেক প্রার্থীকে কমান্ড্যান্ট, সিএমএইচ সিলেটের অনকূলে ২০০.০০ (দুইশত) টাকার পে-অর্ডার/ব্যাংক ড্রাফট (অফেরতযোগ্য) জমা দিতে হবে। নির্বাচিত লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদনকারীকে কোন প্রকার ভাতা প্রদান করা হবে না।

যে কোন আবেদনপত্র গ্রহণ, বাতিল ও সংরক্ষণসহ কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।

আইএসপিআর/সেনা/২০২৪/৭২৬ ০১/১২/২০২৪

কমান্ড্যান্ট

সিএমএইচ সিলেট, সিলেট সেনানিবাস টেলিফোনঃ ০০২৯৯৯১৭-২৯০৬

মোবাইল: ০১৭৬৯-১৭২৯০৬

বিস্তারিত জানতে বিজ্ঞপ্তি দেখুন

নিয়োগ বিজ্ঞপ্তি

সূত্র: যুগান্তর ০৩ ডিসেম্বর ২০২৪ইং

সিলেটের চাকরির খবর /sylheterchakrirkhabar.com


এই বিভাগের আরো খবর