জগন্নাথপুরে ঈদ উপলক্ষে কাউন্সিলর প্রার্থী জাকির হোসেনের বস্ত্র বিতরণ
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক ও আগামী জগন্নাথপুর পৌরসভা নির্বাচনে ৭নং ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী তরুণ সমাজসেবক মোঃ জাকির হোসেনের ব্যক্তি উদ্যোগে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে বস্ত্র বিতরণ করা হয়েছে।
২৬ মে মঙ্গলবার পৌর শহরের বিভিন্ন গ্রামের প্রায় ৩০০ জনের মধ্যে ঈদ উপহার হিসেবে নতুন জামা কাপড় বিতরণ করেন উদ্যোক্তা মোঃ জাকির হোসেন। এ সময় বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।