বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১১:২৯ অপরাহ্ন

আলোচিত প্রতারক ছুরতকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ

ডেস্ক রিপোর্ট / ২৫৯ মোট শেয়ার
হালনাগাদ : রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
আলোচিত প্রতারক ছুরতকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ

সিলেটের আলোচিত প্রতারক ও মামলাবাজ ছোরত আলী অবশেষে পুলিশের খাঁচায়। বৈষম্যবিরোধী ছাত্রজনতার আন্দোলন চলাকালে নিরীহ ছাত্রজনতার উপর হামলার ঘটনায় সিলেট মহানগর বঙ্গবন্ধু প্রজন্মলীগের সাংগঠনিক সম্পাদক ছুরত আলীকে গণধোলাই দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেছে জনতা।

রোববার (২২ডিসেম্বর) বিকেল ৪টার দিকে নগরীর বন্দরবাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

সে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে ক্ষমতার অপব্যবহার করে জাতীয় পরিচয়পত্র জালিয়াতির মাধ্যমে একের অধিক পত্রিকার অনুমোদন নেয়।

গ্রেফতারকৃত ছুরত আলী মৌবন সোবহানীঘাট এলাকার বাসিন্ধা ইছমাইল আলীর পুত্র। তার মূল বাড়ি সুনামগঞ্জ জেলার রহমতপুর গ্রামে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বিকেল ৪টার দিকে নগরীর সুরমা পয়েন্ট এলাকায় প্রজন্মলীগ নেতা ছুরত আলীকে দেখেই তাকে গণধোলাই দেয় উত্তেজিত জনতা। পরে পুলিশ এসে তাকে গ্রেফতার করে।

বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক ।

উল্লেখ্য-বৈষম্যবিরোধী ছাত্রজনতার আন্দোলন চলাকালে নিরীহ ছাত্রজনতার উপর হামলার ঘটনায় কোতোয়ালী থানার মামলা নং- ২১ (তারিখ : ২৩.০৮.২০২৪) ও মোগলাবাজার থানার মামলা নং- ১১ (তারিখ : ২৩.০৯.২০২৪) সহ একাধিক মামলা রয়েছে।


এই বিভাগের আরো খবর