বুধবার (২৮ ডিসেম্বর) দুপুরে সিলেটের টিলাগড়ে ইনস্টিটিউট অব লাইভস্টক সায়েন্স অ্যান্ড টেকনোলজির উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।
উপদেষ্টা আরও বলেন, সিলেটে প্রতিবছর বন্যার কারণে মানুষের পাশাপাশি পশু-পাখিও ব্যাপক ক্ষতির শিকার হয়। এ পরিস্থিতি মোকাবিলায় সরকার বন্যা আক্রান্ত এলাকাগুলোতে বিশেষ শেল্টার হোম তৈরির পরিকল্পনা নিয়েছে সরকার। এছাড়া, প্রাণীদের জন্য সব ধরনের খাদ্য সরবরাহ নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। এ ধরনের পদক্ষেপে বন্যা মোকাবিলায় প্রাণিসম্পদ রক্ষা সহজ হবে বলে জানান তিনি।
এসময় তার সাথে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তার উপস্থিত ছিলেন।