সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন

 ০১ কোটি ৪৪ লক্ষ টাকার চোরাচালানী মালামাল আটক সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) কর্তৃক

ডেস্ক রিপোর্ট / ২৩৭ মোট শেয়ার
হালনাগাদ : বুধবার, ১ জানুয়ারী, ২০২৫
 ০১ কোটি ৪৪ লক্ষ টাকার চোরাচালানী মালামাল আটক সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) কর্তৃক

 ০১ কোটি ৪৪ লক্ষ টাকার চোরাচালানী মালামাল আটক সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) কর্তৃক

০১ জানুয়ারি ২০২৫ তারিখ গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর দায়িত্বাধীন সিলেট এবং সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকায় প্রতাপপুর, উৎমা, শ্রীপুর, কালাসাদেক এবং বিছনাকান্দি বিওপি কর্তৃক অভিযান পরিচালনা করে বিপুল পরিমান ভারতীয় শাড়ী, গার্নিয়ার ক্রিম, থান কাপড়, পন্ডস ব্রাইট বিউটি ফেসওয়াস, কেনু, চিনি, গরু, ফুচকা, পোস্ত দানা, বডি স্প্রে, ক্যান্ডি, সাবান, স্কুটি, বাংলাদেশ থেকে পাচারকালে রসুন এবং চোরাচালানী মালামাল পরিবহনে বব্যহৃত মাহিন্দ্র ট্রাক্টর আটক করে। আটককৃত মালামালের আনুমানিক সিজার মূল্য-১,৪৩,৯৬,৭০০.০০ (এক কোটি তেতাল্লিশ লক্ষ ছিয়ানব্বই হাজার সাতশত) টাকা।

সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ হাফিজুর রহমান, পিএসসি বলেন, উর্ধ্বতন সদরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকার অভিযান পরিচালনা করে চোরাচালানী মালামাল জব্দ করা হয়। আটককৃত চোরাচালানী মালামাল সমূহের বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


এই বিভাগের আরো খবর