বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১০:৩১ অপরাহ্ন

মানসম্মত কর্মসংস্থান তৈরিতে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে : কয়েস লোদী

ডেস্ক রিপোর্ট / ২২২ মোট শেয়ার
হালনাগাদ : শনিবার, ৪ জানুয়ারী, ২০২৫
মানসম্মত কর্মসংস্থান তৈরিতে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে : কয়েস লোদী

সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও সিলেট সিটি কর্পোরেশনের সাবেক প্যানেল মেয়র রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, দেশের সামষ্টিক অর্থনীতির স্থিতিশীলতার জন্য কর্মসংস্থান বড় চ্যালেঞ্জ। নতুন কর্মসংস্থান তৈরিতে আমাদের ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে।

তিনি বলেন, বাংলাদেশের বহু মানুষ বেকার, চাকরি পাচ্ছেন না। তাঁদের জন্য কর্মসংস্থান তৈরি করতে হবে। শুধু কর্মসংস্থান তৈরি করলেই হবে না, মানসম্মত কর্মসংস্থান বাড়াতে হবে।

শনিবার (৪ জানুয়ারি) দুপুরে সিলেট নগরীর জিন্দাবাজার পয়েন্টে বে এমপোরিয়ামের শাখার উদ্বোধন কালে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

এসময় উপস্থিত ছিলেন ডা. হাজারী মার্কেটের স্বত্বাধিকারী আমেরিকান প্রবাসী সাদ্দাম হাজারী, বে এমপোরিয়ামের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ আখতার আজিজ, রিটেইল সহকারী মহাব্যবস্থাপক মিজানুর রহমান, রিয়েল-এস্টেট প্রধান সাব্বির আহমেদ, প্রধান মার্কেটিং অফিসার কর্মকার শুভসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

ফিতা ও কেক কেটে উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথিসহ অতিথিবৃন্দ।


এই বিভাগের আরো খবর