মেট্রোপলিটন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক বলেছেন, আমাদের সন্তানদেরকে জ্ঞানি ও প্রতিভাবান হিসেবে গড়ে তুলতে হবে। আল্লাহ তায়ালা পৃথিবীতে অনেক শক্তিবান ও হিংশ্র প্রাণীসহ আটারো হাজার মাখলুকাত সৃষ্টি করেছেন কিন্তু তাদের মধ্যে মানুষ সৃষ্টির সেরা কেন? তার কারণ মানুষকে আল্লাহ তায়ালা জ্ঞান দান করেছেন। জ্ঞানের মাপকাঠি অনেক বিশাল। জ্ঞান হচ্ছে মানুষ অমানুষের মধ্যে পার্থক্য সৃষ্টিকারী। তিনি আরোও বলেন, সন্তানদের সাথে ভালো আচরণ করতে হবে। খারাপ দিক গুলো বর্জন করে চলতে হবে। তাহলে সে অনুযায়ী তারা গড়ে উঠবে। মনন ও সৃষ্টিশীল কাজের প্রতি তাদেরকে আকৃষ্ট করতে হবে। তাহলেই তাদের ভবিষ্যৎ জীবন উন্নত হবে। ভালো মানুষ হয়ে দেশ ও মানুষের কল্যাণে কাজ করবে।
শুক্রবার (৩ জানুয়ারি) সকাল ১০ টায় আবুল মাল আবদুল মুহিত ক্রীড়া কমপ্লেক্সের জিমনেশিয়াম হল রুমে শাহজালাল উপশহরস্থ ক্লাসিক ফাউন্ডেশনের উদ্যোগে চিত্রাঙ্কন ও মেধা অন্বেষণ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
শাহজামাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ব বিদ্যালয়ের সাবেক পরীক্ষা নিয়ন্ত্রক মো. মুজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ক্লাসিক স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল মো. লবিবুর রহমান।
উল্লেখ্য. ক্লাসিক ফাউন্ডেশনের ৩য় তম চিত্রাঙ্কন ও মেধা অন্বেষণ প্রতিযোগিতায় এ বছর ৫ শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।