মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন

দেশব্যাপী হরতাল-অবরোধসহ ৫ কর্মসূচি দিয়েছে আওয়ামী লীগ

ডেস্ক রিপোর্ট / ৫৬১ মোট শেয়ার
হালনাগাদ : বুধবার, ২৯ জানুয়ারী, ২০২৫
হরতাল-অবরোধসহ ৫ কর্মসূচি দিয়েছে আওয়ামী লীগ

অন্তর্র্বতী সরকারের পদত্যাগের দাবিতে ৫ কর্মসূচি দিয়েছে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ। মঙ্গলবার প্রেরকের নাম ছাড়াই দলটির ই-মেইল থেকে পাঠানো বার্তায় এ কর্মসূচি ঘোষণা করা হয়।

এতে বলা হয়, আওয়ামী লীগের গৃহীত কর্মসূচিসমূহ:

১ ফেব্রুয়ারি, শনিবার থেকে ৫ ফেব্রুয়ারি, বুধবার: লিফলেট বা প্রচারপত্র বিলি।

৬ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার : প্রতিবাদ মিছিল ও সমাবেশ।

১০ ফেব্রুয়ারি, সোমবার : বিক্ষোভ মিছিল সমাবেশ।

১৬ ফেব্রুয়ারি, রবিবার: অবরোধ কর্মসূচি

এবং ১৮ ফেব্রুয়ারি, মঙ্গলবার: দেশব্যাপী সকাল-সন্ধ্যা সর্বাত্মক কঠোর হরতাল।

ওই বার্তায় হুঁশিয়ারি দেওয়া হয়, দেশের মানুষের রাজনৈতিক ও গণতান্ত্রিক অধিকার আদায়ের এ সকল কর্মসূচিতে কোনো প্রকার বাধা প্রদান করা হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।


এই বিভাগের আরো খবর