বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও টানা ৩ বারের নির্বাচিত হবিগঞ্জ পৌরসভার পদত্যাগকারী মেয়র আলহাজ্ব জি কে গউছ বলেছেন আমি হবিগঞ্জ পৌরসভার তিন তিনবারের মেয়র হয়েছিলাম আমার বিরুদ্ধে কোন দুর্নীতির অভিযোগ নেই, কিবরিয়া সাহেব হত্যার সময় আমি সৌদি আরবে ছিলাম কিবরিয়া হত্যার সাথে যদি আমি কোনরকম জড়িত থাকি আমি মদিনা শরীফে আল্লাহর পবিত্র ঘরে আমি বলেছি আল্লাহ যেন আমার দুটি চোখ অন্ধ করে দেয়।
পালিয়ে যাওয়া শেখ হাসিনা গত ১৫ বছর ভোটের অধিকার কেড়ে নিয়েছিল। দেশে গণতন্ত্রের কোনো পরিবেশ ছিল না। মানুষ লাইনে দাঁড়িয়ে ভোট দিতে চায়, নিজের পছন্দের প্রার্থীকে নির্বাচিত করে সংসদে পাঠাতে চায়। তিনি রবিবার ২৩ ফেব্রুয়ারি বিকালে লাখাই উপজেলা মুড়িয়াউক ইউনিয়নের ২ ও ৩ নং ওয়ার্ড বিএনপির কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে কালে আলহাজ্ব জি কে গউছ উপরোক্ত কথাগুলি বলেন।
তিনি আরো বলেন- খালেদা জিয়ার আকাশচুম্বি জনপ্রিয়তায় ইশান্বিত হয়ে শেখ হাসিনা অনেক ষড়যন্ত্র করেছে, মামলা দিয়েছে, জনগণের কাছ থেকে দুরে রাখতে জেলে পাঠিয়েছে। দেশের মানুষ দেখেছে শেখ হাসিনা গত ১৫টি বছর বেগম খালেদা জিয়ার প্রতি কতটা জুলুম করেছে, অপদস্ত করেছে, বাক্যবাণে জর্জরিত করেছে, প্রতিটি কথায় কষ্ট দিয়েছে। ওয়ার্ড বিএনপির সভাপতি মো: আইয়ুব আলী সভাপতিত্বে মো: সাহাব উদ্দিন পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন
লাখাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট শামছুল ইসলাম বিএনপির সিনিয়র সহ সভাপতি শেখ ফরিদ মিয়া জেলা বিএনপির সদস্য আব্দুল ওয়াদুদ তালুকদার আব্দাল, লাখাই উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শাহ আলম গোলাপ, সাংগঠনিক সম্পাদক শামছুদ্দিন আহমেদ, মাহফুজুর রহমান চৌধুরী, মোক্তাদির তালুকদার, উপজেলা যুবদলের আহ্বায়ক মাহমুদুল হাসান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম মালু, তাউছ আহমেদ, উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক মশিউর রহমান সাচ্চু, সদস্য সচিব লায়েছ আহমেদ, উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক আশীষ দাশগুপ্ত, উপজেলা ছাত্রদলের ফখরুল ইসলাম, সদস্য সচিব মোঃ আজম প্রমুখ।