শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৪:০১ অপরাহ্ন

রমজানে ঢাকায় আড়াইটা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত সিএনজি স্টেশন বন্ধ

ডেস্ক রিপোর্ট / ১৭৪ মোট শেয়ার
হালনাগাদ : বুধবার, ৫ মার্চ, ২০২৫
রমজানে ঢাকায় আড়াইটা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত সিএনজি স্টেশন বন্ধ

রমজান মাসে বেলা আড়াইটা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ঢাকা মহানগরের সব সিএনজি ফিলিং স্টেশন বন্ধ রাখতে নির্দেশ দিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।

আজ বুধবার ( ৫ মার্চ) এ সংক্রান্ত একটি চিঠি পেট্রোবাংলাকে দিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। ওই চিঠিতে সই করেন উপসচিব মোহাম্মদ রুবায়েত খান।

চিঠিতে উল্লেখিত সময়সূচির মধ্যে ঢাকা শহরের সব সিএনজি স্টেশন বন্ধ রাখার ব্যবস্থা নিতে বলা হয়েছে।


এই বিভাগের আরো খবর