সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৩:০৩ অপরাহ্ন

শনিবার সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি

ডেস্ক রিপোর্ট / ৩২৮ মোট শেয়ার
হালনাগাদ : শুক্রবার, ২১ মার্চ, ২০২৫
অস্পষ্টতা দূর করতেই সময় চেয়েছে বিএনপি

শনিবার সংবাদ সম্মেলন ডেকেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। শনিবার (২২ মার্চ) বেলা ১১টায় দলটির চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান শুক্রবার (২১ মার্চ) এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ স্থায়ী কমিটির সদস্যরা উপস্থিত থাকবেন।

জানা গেছে, দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি এবং সার্বিক পরিস্থিতি নিয়ে এই সংবাদ সম্মেলনে আলোচনা করা হবে।


এই বিভাগের আরো খবর