বুধবার, ২৪ জুন ২০২৬, ১১:৩৫ পূর্বাহ্ন

চাকরি দিচ্ছে সিলেট জেলার জৈন্তাপুর উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে

ডেস্ক রিপোর্ট / ২৯৩৮ মোট শেয়ার
হালনাগাদ : বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫
সিলেট জেলার জৈন্তাপুর উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে

চাকরি দিচ্ছে সিলেট জেলার জৈন্তাপুর উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে

সিলেট জেলার জৈন্তাপুর উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে নিম্নোক্ত পদে অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগের জন্য আগ্রহী ।

প্রার্থীগণের নিকট হতে নিম্নোক্ত শর্তাবলী অনুসরণপূর্বক যোগ্য প্রার্থীদের নিকট হতে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে।

পদের নামঃ পেশ ইমাম
পদ সংখ্যাঃ ০১
মাসিক সম্মানী সর্বসাকুল্যেঃ ১৫,০০০/-
যোগ্যতাঃ (ক) দ্বিতীয় শ্রেণির কামিল ডিগ্রী/দাওরায়ে হাদিস পাস। কোন প্রতিষ্ঠানে খতিব, মুফতি বা মুহাদ্দিস হিসেবে ০৫ (পাঁচ) বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
(খ) হাফেজ-ই-কোরআন ও ইলমে ক্বিরাত-এর ওপর স্বীকৃত প্রতিষ্ঠান কর্তৃক সনদ প্রাপ্ত। হাফেজ-ই-কোরআন অগ্রাধিকার পাবে ।
(গ) আরবিতে কথা ও আরবিতে উপস্থিত খুতবা পাঠ এবং ইসলামের উপর গবেষণাধর্মী প্রকাশনা অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচিত হবে।

পদের নামঃ মুয়াজ্জিন
পদ সংখ্যাঃ ০১
মাসিক সম্মানী সর্বসাকুল্যেঃ ১০,০০০/-
যোগ্যতাঃ (ক) দ্বিতীয় শ্রেণির আলিম অথবা সমমানের কওমী শিক্ষাগত যোগ্যতাসম্পন্ন স্বীকৃত বোর্ড/প্রতিষ্ঠান থেকে সনদধারী। সংশ্লিষ্ঠ ক্ষেত্রে/মুয়াজ্জিন হিসেবে ০৩ (তিন) বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
(খ) হাফেজ-ই-কোরআন ও ইলমে ক্বিরাত-এর ওপর স্বীকৃত প্রতিষ্ঠান কর্তৃক সনদ প্রাপ্তদের অগ্রাধিকার দেয়া হবে ।

পদের নামঃ খাদিম
পদ সংখ্যাঃ ০২
মাসিক সম্মানী সর্বসাকুল্যেঃ ৭,০০০/-
যোগ্যতাঃ (ক) দ্বিতীয় শ্রেণির আলিম অথবা সমমানের কওমী শিক্ষাগত যোগ্যতাসম্পন্ন স্বীকৃত। বোর্ড/প্রতিষ্ঠান থেকে সনদধারী ।
(খ) শারীরিকভাবে সুস্থ ও সক্ষম হতে হবে।
(গ) সংশ্লিষ্ট ক্ষেত্রে/খাদিম হিসেবে ০১ (এক) বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।

শর্তাবলীঃ
০১। প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে।
০২। আবেদনপত্রে প্রার্থীর (ক) নাম (খ) পিতার নাম (গ) মাতার নাম (ঘ) স্থায়ী ঠিকানা (ঙ) বর্তমান ঠিকানা (চ) জন্ম তারিখ (ছ) জাতীয়তা (জ) শিক্ষাগত যোগ্যতা (ঝ) অভিজ্ঞতা এবং মোবাইল নম্বর উল্লেখপূর্বক স্ব-হস্তে সাদা কাগজে আবেদন করতে হবে।
০৩। প্রার্থীর বয়স আগামী ৩০/০৪/২০২৫ খ্রি. তারিখে ০১ নং পদের জন্য অনুর্ধ্ব ৪৫ বছর, অন্যান্য পদের জন্য (২৫-৩৫) বছর হতে হবে । বয়সের ক্ষেত্রে এফিডেবিট গ্রহণযোগ্য নয় ৷
০৪। আবেদনপত্র আগামী ৩০/০৪/২০২৫ খ্রি. তারিখের মধ্যে সহকারী কমিশনার (ভূমি), জৈন্তাপুর, সিলেট বরাবরে অফিস চলাকালীন সময়ে ডাকযোগে অথবা সরাসরি পৌঁছাতে হবে। অসম্পূর্ণ, ত্রুটিপূর্ণ এবং বিলম্বে প্রাপ্ত আবেদনসমূহ বাতিল বলে গণ্য হবে। খামের উপরে পদের নাম সুস্পষ্টভাবে লিখতে হবে ।
০৫। আবেদনপত্রের সাথে নিম্নলিখিত কাগজপত্রাদি সংযুক্ত করতে হবে। (ক) ইউনিয়ন পরিষদ কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদপত্র। (খ) ১ম শ্ৰেণী গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত সদ্য তোলা পাসপোর্ট সাইজের ০৩ (তিন) কপি রঙ্গিন ছবি । (গ) ইউনিয়ন পরিষদ কর্তৃক চারিত্রিক সনদপত্রের সত্যায়িত ফটোকপি। (ঘ) জাতীয় পরিচয় পত্রের সত্যায়িত কপি। (ঙ) সকল শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা সনদের সত্যায়িত কপি।
০৬। আবেদনকারী আবেদনের সাথে পেশ ইমাম পদের ক্ষত্রে ৮০০/- (আটশত) টাকা, মুয়াজ্জিন পদের ক্ষত্রে ৬০০/- (ছয়শত) টাকা এবং খাদিম পদের ক্ষত্রে ৫০০/- (পাঁচশত) টাকার অফেরতযোগ্য পে-অর্ডার/ব্যাংক ড্রাফট সহকারী কমিশনার (ভূমি), জৈন্তাপুর, সিলেট বরাবর দাখিল করতে হবে ।
০৭। কোন প্রার্থী একাধিক পদে আবেদন করতে পারবেন না। যদি কোন প্রার্থী একাধিক পদে আবেদন করেন তাহলে তার সকল আবেদন বাতিল বলে গণ্য হবে।
০৮। প্রার্থীকে নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না ।
০৯। বাছাইকৃত প্রর্থীদের পরীক্ষার তারিখ ও সময় প্রর্থীদের মোবাইল ফোনের মাধ্যমে জানানো হবে।
১০। কোন তথ্য গোপন করে চাকরিতে নিয়োগ প্রাপ্ত হলে এবং ভবিষ্যতে তথ্য গোপনের বিষয়টি প্রমানিত হলে সংশ্লিষ্ট প্রার্থীর নিয়োগাদেশ বাতিল করে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
১১। কোন প্রকার সুপারিশ/তদবির প্রার্থীর অযোগ্যতা হিসেবে গণ্য হবে।
১২। কোন কারণ দর্শানো ব্যতিরেকে কর্তৃপক্ষ আবেদনপত্র গ্রহণ/বাতিল ও সংরক্ষণসহ নিয়োগ বিজ্ঞপ্তির যে কোন অংশ পরিবর্তন ও সংশোধনের ক্ষমতা নিয়োগকারী কর্তৃপক্ষ সংরক্ষণ করেন এবং নিয়োগ প্রদানের ক্ষেত্রে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গন্য হবে। এ বিষয়ে কোন আপত্তি
গ্রহণ করা হবে না ।
১৩। বাছাইকৃত প্রার্থীদের পরীক্ষার তারিখ ও সময় ওয়েবসাইটে (www.acljaintiapur.sylhet.gov.bd) এবং প্রার্থীদের মোবাইলে এসএমএস-এর মাধ্যমে জানানো হবে।
স্বা-/- ১৬/০৪/২৫
(ফারজানা আক্তার লাবনী
সহকারী কমিশনার (ভূমি)
সভাপতি
উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র পরিচালনা কমিটি
জৈন্তাপুর, সিলেট। ১
Email: [email protected]

বিস্তারিত জানতে বিজ্ঞপ্তি দেখুন

চাকরি দিচ্ছে সিলেট জেলার জৈন্তাপুর উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে


এই বিভাগের আরো খবর