মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন

সিলেটে ঘর থেকে সিসিক কর্মচারী লাশ উদ্ধার

ডেস্ক রিপোর্ট / ৬৭৪ মোট শেয়ার
হালনাগাদ : মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫
সিলেটে ঘর থেকে সিসিক কর্মচারী লাশ উদ্ধার

সিলেট মহানগরের কাজিটুলা এলাকা থেকে ফাহিম আহমদ (২৪) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৯ এপ্রিল) রাত ৯টার দিকে কাজিটুলার লোহারপাড়ার ১৮ নম্বর বাসা থেকে মরদেহটি উদ্ধার করে কোতোয়ালি মডেল থানা পুলিশ।

নিহত ফাহিম সিলেট সিটি কর্পোরেশনের কর্মচারী পানি শাখায় কাজ করে। সে ওই বাসায় ভাড়াটিয়া হিসেবে থাকতেন বলে জানাগেছে।

সিলেট কোতোয়ালি মডেল থানা ওসি মো. জিয়াউল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, রাত ৯ টার দিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। লাশের সুরতহাল প্রতিবেদন তৈরির পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।


এই বিভাগের আরো খবর