তীব্র গরমে আজ সকাল থেকেই জনজীবন যখন হাসফাঁস তখনই সিলেটের আকাশে বিকেল বেলায় নেমে আশলো স্বস্তির বৃষ্টি। গরমে অতিষ্ট নগরবাসীর জীবনে মিলেছে অনেক স্বস্তি।
আজ বুধবার সকাল থেকেই সিলেটের আকাশে ছিলো প্রচন্ড রোদ। তীব্র গরমে নগরীর অনেক এলাকায় দেখা যায় পুকুরে দীর্ঘসময় সাঁতার কাটতে। অনেকেই আবার নগরীতে পান করছেন লেবুর শরবত আর এতেই যেনো মিলে শান্তি।
এদিকে আবহাওয়া অধিদপ্তর টানা কয়েকদিন ভারী বৃষ্টির আভাস দিলেও বুধবার সকাল থেকে বৃষ্টির বদলে ছিল প্রখর রোদ। তখন বৃষ্টির অপেক্ষায় ছিলেন সবাই।
কিন্তু দুপুর পর্যন্ত তার কোনো আলামত ছিলনা। তবে দুটোর পর থেকে আকাশে কিছুটা মেঘের আনাগোনা লক্ষ্য করা যায়না। সঙ্গে হাল্কা বাতাস।
কিন্তু বৃষ্টির কোনো দেখা তখনো মিলেনি। মিলেছে প্রায় সাড়ে ৩টার দিকে। তা স্থায়ী হয়েছিল মাত্র কয়েক মিনিট। তবে এই কয়েক মিনিটের বর্ষণেই স্বস্তি নেমেছে নগরজুড়ে।