রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৮:৩৩ পূর্বাহ্ন

আজমিরীগঞ্জে বিপুল পরিমাণ ম দ সহ আটক ৪

ডেস্ক রিপোর্ট / ৩২৮ মোট শেয়ার
হালনাগাদ : মঙ্গলবার, ১০ জুন, ২০২৫
আজমিরীগঞ্জে বিপুল পরিমাণ ম দ সহ আটক ৪

হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জ উপজেলায় সেনাবাহিনীর অভিযানে ৮০০ লিটার দেশীয় মদসহ চারজনকে আটক করা হয়েছে। অভিযান পরিচালনা করেন সেনাবাহিনীর লেফটেন্যান্ট আরিফ ফয়সাল।

সোমবার গভীর রাতে এ অভিযান চালানো হয়।

জানা যায়, সোমবার দিবাগত রাত ৩টা ১০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কাকাইলচেও ইউনিয়নের ২নং ওয়ার্ডের জয়নগর গ্রামে আজমিরীগঞ্জ থানা পুলিশের সহযোগিতায় সেনাবাহিনী বিশেষ অভিযান চালায়। এসময় ৮০০ লিটার দেশীয় মদ জব্দ এবং ও এক নারীসহ ৪ জনকে আটক করা হয়। জব্দকৃত মদের বাজারমূল্য আনুমানিক ১ লক্ষ ৬০ হাজার টাকা বলে জানা গেছে।

আজমিরীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, মাদকবিরোধী অভিযান চলমান থাকবে


এই বিভাগের আরো খবর