কেন্দ্রীয় কর্মসূচী অংশ হিসেবে শাহ পরান থানা যুবদলের বিক্ষোভ মিছিল
বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ক্রমাগত ষড়যন্ত্রমূলক মিথ্যাচার ও অপ্রচার এবং মিটফোর্ড পাশবিক হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শাহপরান থানা যুবদলের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার (১৭ জুলাই) কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ধোপাদিঘী পাড় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে রেজিস্টারি মাঠ সংক্ষিপ্ত সমাবেশের মধ্যে দিয়ে শেষ হয়।
এতে উপস্থিত ছিলেন -কাহের,ইমু,পায়েল,সুমন, রানা, পিপলু,হিলটন,সিলেট জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক আলিম উদ্দিন রানা,সিলেট মহানগর শাপরান থানা যুবদলের সদস্য সচিব পদপ্রার্থী হাসমত আলী লিমন,সিলেট জেলা যুবদলের সহ-কৃষি বিষয়ক সম্পাদক আব্দুস সুবহান,মাসুম,হাসান,আকবর,রুবেল, শাহজাহান,আতিক,আলি, লিটন,মামুন,সেলিম,বদরুল,প্রমুখ।