বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন

তিন দিনের ছুটি পাচ্ছেন শিক্ষক-শিক্ষার্থীরা

ডেস্ক / ৩২ মোট শেয়ার
হালনাগাদ : বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬
তিন দিনের ছুটি পাচ্ছেন শিক্ষক-শিক্ষার্থীরা

টানা তিনদিনের ছুটি পেতে যাচ্ছেন স্কুল ও কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা। আগামী ৮ নভেম্বর শ্যামাপূজার ছুটিকে কেন্দ্র করে এই ছুটি পেতে যাচ্ছে শিক্ষার্থীরা।সম্প্রতি জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রকাশিত প্রজ্ঞাপনের পাশাপাশি ২০২৬ সালের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের ছুটির তালিকা অনুযায়ী, আগামী ৭ নভেম্বর (শনিবার) জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হবে। এর পরের দিন ৮ নভেম্বর (রবিবার) হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব শ্যামাপূজা অনুষ্ঠিত হবে।

আগামী ৬ নভেম্বর (শুক্রবার) সাপ্তাহিক ছুটি। এর পরের দিন ৭ নভেম্বর (শনিবার) একইসাথে সাপ্তাহিক ছুটি এবং জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ছুটি।৮ নভেম্বর (রবিবার) শ্যামাপূজা উপলক্ষে ছুটি থাকায় মোট তিন দিনের ছুটি পাবে শিক্ষার্থীরা। ফলে শুক্র, শনি ও রবিবার—টানা তিন দিন বন্ধ থাকবে সরকারি-বেসরকারি স্কুল-কলেজ এবং সংশ্লিষ্ট কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান। একইসাথে দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতেও থাকবে এই ছুটি।

এদিকে, কারিগরি ও মাদরাসা শিক্ষা অধিদপ্তরের প্রকাশিত ছুটির তালিকায় শ্যামাপূজা উপলক্ষে ছুটির কোনো তথ্য নেই।এর ফলে মাদরাসার শিক্ষার্থীদের ক্ষেত্রে একই ছুটি প্রযোজ্য হবে কিনা তা জানা যায়নি।


এই বিভাগের আরো খবর