শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৯:৫৮ পূর্বাহ্ন

সিলেটে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দোকানে হামলা

ডেস্ক রিপোর্ট / ৪৩৭ মোট শেয়ার
হালনাগাদ : রবিবার, ২৭ জুলাই, ২০২৫
সিলেটে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দোকানে হামলা

সিলেটে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দোকানে হামলা

সিলেট নগরীর জল্লারপাড় এলাকায় একটি শিশুর বোতল ফেলাকে কেন্দ্র করে দুটি দোকানে হামলা ভাঙচুরের অভিযোগ উঠেছে। রোববার (২৭ জুলাই) বেলা আড়াইটার দিকে এ হামলা ঘটনার ঘটে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, জল্লারপাড় এলাকার খাজা সুপার মার্কেটের একটি দোকানের জমিদার রাজন আহমদের একটি শিশুছেলে খেলতে খেলতে ৪ তলা থেকে একটি বোতল নিচে ফেলে দিলে সেটি জল্লারপাড় এলাকার বাসিন্দা রায়হান আহমদের মালিকানাধীন দোকানের সামনে পড়ে। এ নিয়ে রাজনের সঙ্গে ওই দোকানের কর্মচারীদের বাক-বিতন্ডা হয়। পরে বিষয়টি প্রতিবেশী ব্যবসায়ীরা মিটমাট করে দেন।

কিন্তু বেলা আড়াইটার দিকে রায়হান আহমদ ধারালো অস্ত্র নিয়ে রাজন আহমদের মালিকানাধীন ‘লিজেন্ট’ ও তার চাচার মালিকানধীন ‘ইম্প্রেশন’ নামক দুটি কাপড়ের দোকানে হামলা চালিয়ে ভাঙচুর করেন।খবর পেয়ে দ্রুত পুলিশ চলে আসলে রায়হান আহমদ সটকে পড়েন। এ বিষয়ে রাজন আহমদ বলেন আমি এখন মামলা দায়ের করতে থানায় যাচ্ছি। রায়হান একজন মাদকাসক্ত ও একটি মারামারির মামলার আসামি। আমি ও আমার চাচার পরিবার এবং আমার দোকানের ভাড়াটিয়া ব্যবসায়ীরা নিরাত্তাহীনরতায় আছেন।সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াইল হক বলেন- খবর পেয়ে পুলিশ টিম ঘটনাস্থলে গিয়েছে। লিখিত অভিযোগ বা মামলা দিলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


এই বিভাগের আরো খবর