শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৯:২০ পূর্বাহ্ন

সিলেট হোটেলে পুলিশের অভিযানে, নারীসহ আটক ৩

ডেস্ক রিপোর্ট / ৬৫৯ মোট শেয়ার
হালনাগাদ : মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫
সিলেট হোটেলে পুলিশের অভিযানে, নারীসহ আটক ৩

সিলেট অনৈতিক কাজের অভিযোগে একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারীসহ তিনজনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ।

মঙ্গলবার (২৯ জুলাই) নগরীর মিরাবাজারের আবাসিক হোটেল জাহানে অভিযান চালিয়ে তাদের আটক করে মহানগর গোয়েন্দা পুলিশ।

জানা যায়, দুপুর পৌণে ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযানটি চালানো হয়।এ সময় অনৈতিক কাজের অভিযোগে হুমায়ুন রশিদ (৩২), দেবেশ রঞ্জন চৌধুরী (৪৫) ও সাগরিকা বেগম (২৭)।

এদের মধ্যে দেবেশ রঞ্জন চৌধুরী হোটেলের ম্যানেজার ছিলেন।এ ব্যাপারে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার মো. সাইফুল ইসলাম গণমাধ্যমকে জানান, এ ব্যাপারে কোতোয়ালি থানায় একটি নন এফআইআর মামলা দায়ের করা হয়েছে।তাদের তিনজনকেই আদালতে সপোর্দ করা হয়েছে।


এই বিভাগের আরো খবর