শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৯:২০ পূর্বাহ্ন

সিলেট ওসমানী বিমানবন্দরে বোর্ডিং ব্রিজের চাকা ফেটে নিহত ১

ডেস্ক রিপোর্ট / ৪৬১ মোট শেয়ার
হালনাগাদ : বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫
সিলেট ওসমানী বিমানবন্দরে বোর্ডিং ব্রিজের চাকা ফেটে নিহত ১

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বোর্ডিং ব্রিজের (বিমানে উঠার সিড়ি) চাকা ফেটে রুম্মান আহমদ নামের একজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে এই ঘটনা ঘটে। এছাড়া এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, রুটিন কাজের অংশ হিসেবে বৃহস্পতিবার দুপুরে বিমানবন্দরে বোর্ডিং ব্রিজের চাকা বদলানোর কাজ চলছিল। সে সময় একটি চাকা বিস্ফোরণ হয়। এতে দুইজন আহত হলে তাদের হাসপাতালে ভর্তি করা হয়।

পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রুম্মান আহমদ নামের একজনের মৃত্যু হয়।


এই বিভাগের আরো খবর