রবিবার, ২৪ মে ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন

চাকরি দিচ্ছে বিবিয়ানা বিউবো প্রাথমিক বিদ্যালয়

ডেস্ক রিপোর্ট / ৯৪২ মোট শেয়ার
হালনাগাদ : বুধবার, ৮ অক্টোবর, ২০২৫
চাকরি দিচ্ছে উমাইরগাঁও উচ্চ বিদ্যালয়
sylheterchakrirkha

চাকরি দিচ্ছে বিবিয়ানা বিউবো প্রাথমিক বিদ্যালয়

সম্পূর্ণ অস্থায়ী “দৈনিক সম্মানী” ভিত্তিতে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের আওতাধীন বিবিয়ানা বিউবো প্রাথমিক বিদ্যালয়, বিউবো, পারকুল, নবীগঞ্জ, হবিগঞ্জে নিম্নে বর্ণিত শূন্য পদ সমূহে জনবল নিয়োজন ও অপেক্ষমাণ তালিকা তৈরির নিমিত্ত বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট থেকে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে-

শর্তাবলী:-

১। এস.এস.সি ও এইচ.এস.সি অথবা সমমানের পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় শ্রেণী অথবা জি.পি.এ-৫ স্কেলের ক্ষেত্রে ন্যূনতম ২.০০ থাকতে হবে এবং স্নাতক ও স্নাতকোত্তর অথবা সমমানের পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় শ্রেণী অথবা সি.জি.পি.এ-৪ স্কেলের ক্ষেত্রে ন্যূনতম ২.২৫ থাকতে হবে।

২। ক্রমিক নং ০১ (এক) এ উল্লিখিত পদের জন্য ০৭.১০.২০২৫ ইং তারিখে বয়স সীমা সর্বোচ্চ ৩২ (বত্রিশ) বছর এবং ক্রমিক নং ০২ (দুই) ও ক্রমিক নং ০৩ (তিন) এ উল্লিখিত পদের জন্য ৩১.০৭.২০২৫ ইং তারিখ পর্যন্ত বয়স সীমা সর্বোচ্চ ৩২ (বত্রিশ) বছর হতে হবে। বয়সের ক্ষেত্রে কোন প্রকার এফিডেভিট (Affidavit) গ্রহণযোগ্য হবে না।

৩। জাতীয় পরিচয় পত্রের ফটোকপি (NID)/জন্ম নিবন্ধন সনদের ফটোকপি (NID না থাকলে সেক্ষেত্রে প্রযোজ্য) দাখিল করতে হবে।

৪: আগ্রহী প্রার্থীদেরকে আবেদনপত্র ও জীবন বৃত্তান্ত এর সঙ্গে দুইকপি ছবি সহ সকল একাডেমিক সনদপত্রের ফটোকপি “প্রধান রসায়নবিদ, বিবিয়ানা দক্ষিণ ৪০০ মেঃওঃ সিসিপিপি, বিউবো, নবীগঞ্জ, হবিগঞ্জ ও সদস্য সচিব, শিক্ষক নিয়োজন কমিটি” এর ঠিকানায় ২৩.১০.২০২৫ ইং তারিখের মধ্যে অফিস চলাকালীন সময়ে স্ব-শরীরে অথবা ডাকযোগে জমাদান করতে হবে অথবা ই-মেইল নম্বর: [email protected] বরাবর উল্লেখিত তারিখের মধ্যে প্রেরণ করতে হবে। এখানে উল্লেখ্য যে, শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তির দপ্তরাদেশ স্মারক নং-২৭.১১.৩৬৭৭.৪৬২.০১.০২৭,২৫-৫৬১; তারিখ : ৩১.০৭.২০২৫ খ্রি. মোতাবেক (০৪.০৮.২০২৫ তারিখের দৈনিক সিলেটের ডাক এবং দৈনিক মানবজমিন পত্রিকায় প্রকাশিত বিজ্ঞপ্তি) ইতোপূর্বে যারা সরাসরি অফিসে অথবা ডাকযোগে ক্রমিক নং ০২ (দুই) এবং ০৩ (তিন) এ উল্লিখিত পদের বিপরীতে আবেদন করেছেন তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই। শুধুমাত্র যারা ক্রমিক নং ০২ (দুই) ও ০৩ (তিন) এ উল্লিখিত পদের বিপরীতে ইতোপূর্বে ই-মেইল এর মাধ্যমে আবেদন করেছেন তাদেরকে পুনরায় আবেদন করতে হবে।

৫। মৌখিক পরিক্ষার সময় দাখিলকৃত সকল কাগজের মূল কপি সঙ্গে আনতে হবে।

৬। খামের উপরে আবেদনকৃত পদের নাম এবং জীবন বৃত্তান্তের সঙ্গে মোবাইল নম্বর অবশ্যই লিপিবদ্ধ করতে হবে।

৭। কোন কারণ দর্শানো ব্যতিরেকে কর্তৃপক্ষ এই নিয়োজন প্রক্রিয়া সংশোধন/বাতিলের ক্ষমতা সংরক্ষণ করে।

৮। এই শিক্ষক নিয়োজন কার্যক্রম এর বিষয়ে কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে।

বিস্তারিত জানতে বিজ্ঞপ্তিতে চোখ রাখুন, আমরা বিভিন্ন পত্রিকা সূত্র থেকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে থাকি আমরা কাউকে চাকরি দেই না অতএব ফোন না করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি, ধন্যবাদ আপনার স্বপ্নের চাকরি পেতে সিলেটের চাকরির খবর ওয়েবসাইটে ভিজিট করুন।

চাকরি দিচ্ছে বিবিয়ানা বিউবো প্রাথমিক বিদ্যালয়

সূত্র: সিলেটের ডাক


এই বিভাগের আরো খবর