মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৩:০০ অপরাহ্ন

হবিগঞ্জ গ্যাসফিল্ডের ৫নং কূপের ওয়ার্কওভার শুরু

ডেস্ক রিপোর্ট / ৩৩০ মোট শেয়ার
হালনাগাদ : রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫
হবিগঞ্জ গ্যাসফিল্ডের ৫নং কূপের ওয়ার্কওভার শুরু

বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেডের অধীন হবিগঞ্জ গ্যাসফিল্ডের ৫ নং কূপের ওয়ার্কওভার শুরু হয়েছে। গণমাধ্যমকে দেয়া এক বার্তায় এ তথ্য জানায় পেট্রোবাংলা।

পেট্রোবাংলা জানায়, ‘তিতাস, বাখরাবাদ, হবিগঞ্জ ও মেঘনা গ্যাস ফিল্ডের ৭টি কূপ ওয়ার্কওভার’ শীর্ষক প্রকল্পে শুক্রবার থেকে হবিগঞ্জ গ্যাস ফিল্ডের ৫নং কূপের ওয়ার্কওভার শুরু হয়েছে। পেট্রোবাংলার আওতাধীন বাপেক্স তাদের বিজয়-১১ রিগ ব্যবহার করে এই ওয়ার্কওভার কার্যক্রম পরিচালনা করছে। চলতি বছরের ডিসেম্বরের মধ্যে ওয়ার্কওভার শেষ হবে।

বার্তায় আরও বলা হয়, ওয়ার্কওভার শেষ হওয়ার পর হবিগঞ্জ গ্যাস ফিল্ড থেকে উৎপাদনের অতিরিক্ত ১০ থেকে ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস দৈনিক জাতীয় গ্রিডে যোগ হবে।


এই বিভাগের আরো খবর