মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন

হবিগঞ্জ সদর হাসপাতাল থেকে আটক ৯

ডেস্ক রিপোর্ট / ৪১৬ মোট শেয়ার
হালনাগাদ : মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫
হবিগঞ্জ সদর হাসপাতাল থেকে আটক ৯

হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতাল থেকে ৯ দালালকে আটক করা হয়েছে। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়। দণ্ডপ্রাপ্তরা হচ্ছেন সদর উপজেলার পইল- রমিজ আলী রনি (২৭), কামাল শাহ (২৫), আসাদুজ্জামান রিপন (৪৩), কাউছার (৩০), বিলু মিয়া (৪২), অসিত দাশ (৪০), আব্দুল খালেক মিয়া (২৭), নিতু ঘোষ (৩৫) ও সৌরব রায় (২১)।

মঙ্গলবার দুপুরে সেনাবাহিনী ও র‌্যাব যৌথ অভিযান চালিয়ে তাদের আটক করে।

র‌্যাব-৯ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার শাহ আলম বিয়ষটি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করা হয়। আটক দালালদের বিরুদ্ধে রোগীর স্বজনদের কাছ থেকে টাকা-পয়সা নিয়ে যাওয়াসহ রোগীদের বিভিন্ন হাসপাতালে নিয়ে ভর্তির নামে হয়রানির অভিযোগ রয়েছে। দালালদের কারণে রোগীরা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মহসিন মিয়া জানান, আটকদের ১৫ দিনের সাজা দিয়ে কারাগারে পাঠানো হয়েছে।


এই বিভাগের আরো খবর