সিলেট রেড ক্রিসেন্ট নার্সিং কলেজ, সিলেট এর জন্য অস্থায়ী ভিত্তিতে নিম্নবর্ণিত পদের জন্য প্রকৃত বাংলাদেশি নাগরিকদের
নিকট হইতে জীবনবৃত্তান্তসহ দরখাস্ত আহবান করা যাচ্ছে।
আবেদনকারীর বয়স বিজ্ঞপ্তি প্রকাশের তারিখে সর্বোচ্চ ৩৬ বছরের মধ্যে হতে হবে। অভিজ্ঞতা ও যোগ্যতা সম্পন্নদের বয়স শিথিলযোগ্য। আগ্রহী প্রার্থীকে সাদা কাগজে আবেদন করতে হবে। আবেদনের সাথে প্রার্থীর সদ্য তোলা ২ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবিসহ এ৪ কাগজে পূর্ণ জীবন বৃত্তান্ত, সকল শিক্ষাগত যোগ্যতার সনদ, জাতীয় পরিচয়পত্র, নাগরিত্ব সনদ, বিএনএমসি কর্তৃক প্রদত্ত রেজিষ্ট্রেশনের হালনাগাদ কপি (০১ নং, ০৩ নং, ০৪নং, ০৬ নং এবং ০৭ নং পদের জন্য), ইন্টার্নশীপের সময়কে অভিজ্ঞতা হিসেবে গণ্য করা হবে না, ১ম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা দ্বারা শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সকল সনদের সত্যায়িত ফটোকপি আগামী ১৩ নভেম্বর ২০২৫ ইং তারিখের মধ্যে নিম্ন স্বাক্ষরকারী বরাবরে সিলেট রেড ক্রিসেন্ট নার্সিং কলেজে পৌছাতে হবে। কেবলমাত্র বাছাইকৃত প্রার্থীদের লিখিত ও মৌখিক পরীক্ষা গ্রহণের তারিখ জানানো হইবে বিধায় আবেদন পত্রে অবশ্যই যোগাযোগের ঠিকানা এবং মোবাইল নাম্বার উল্লেখ করতে হবে।
লিখিত ও মৌখিক পরীক্ষার জন্য কোন প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না। কর্তৃপক্ষ কোন কারণ দর্শানো ব্যতীত উক্ত নিয়োগ বিজ্ঞপ্তি সংশোধন, সংযোজন, পরিমার্জন এবং যেকোন আবেদন গ্রহণ ও বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করেন।
অধ্যক্ষ
সিলেট রেড ক্রিসেন্ট নার্সিং কলেজ, সিলেট।
বিস্তারিত জানতে বিজ্ঞপ্তিতে চোখ রাখুন, আমরা বিভিন্ন পত্রিকা সূত্র থেকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে থাকি আমরা কাউকে চাকরি দেই না অতএব ফোন না করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি, ধন্যবাদ আপনার স্বপ্নের চাকরি পেতে সিলেটের চাকরির খবর ওয়েবসাইটে ভিজিট করুন।

সূত্র: সিলেটের ডাক