বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৬:০১ অপরাহ্ন

হবিগঞ্জে প্রেমে ব্যর্থ হয়ে স্কুলছাত্রী অপহরণ

ডেস্ক রিপোর্ট / ২৭১ মোট শেয়ার
হালনাগাদ : শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫
হবিগঞ্জে প্রেমে ব্যর্থ হয়ে স্কুলছাত্রী অপহরণ

হবিগঞ্জে প্রেমে ব্যর্থ হয়ে স্কুলছাত্রী অপহরণ

প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় হবিগঞ্জের বাহুবলে ১০ম শ্রেণীর এক স্কুলছাত্রীকে অপহরণ করেছে এক যুবক। এ ঘটনায় র‌্যাব-৯ গোপন অভিযানে জাকারিয়া আহমদ (২০) নামের এক অপহরণকারীকে গ্রেফতার করেছে। বৃহস্পতিবার (২০ নভেম্বর) লস্করপুর এলাকা থেকে তাকে আটক করা হয়। তিনি বাহুবলের দারিপুর গ্রামের জালাল উদ্দিনের ছেলে।

পরিবারের পক্ষ থেকে নারী ও শিশু নির্যাতন দমন আইনে বাহুবল থানায় মামলা দায়ের করা হয়েছে।জানা যায়, মেয়েটি স্কুলে যাওয়া–আসার পথে জাকারিয়া তাকে নিয়মিত উত্যক্ত করত এবং প্রেমের প্রস্তাব দিত। প্রস্তাব প্রত্যাখ্যাত হওয়ায় সে অপহরণের পরিকল্পনা করে। গত ২২ সেপ্টেম্বর বিকেলে স্কুল শেষে সিএনজি স্টেশনে যাওয়ার পথে হামিদনগর রাস্তার মুখে পৌঁছালে ওঁৎ পেতে থাকা জাকারিয়া ও তার সহযোগীরা জোরপূর্বক তাকে সিএনজিতে তুলে অজ্ঞাত স্থানে নিয়ে যায়।গ্রেফতার জাকারিয়াকে থানায় হস্তান্তর করা হয়েছে এবং মামলার তদন্ত চলছে।


এই বিভাগের আরো খবর