রবিবার, ১০ মে ২০২৬, ১০:০৪ অপরাহ্ন

দিরাইয়ে অবৈধ দোকানপাট ও স্থাপনা উচ্ছেদ

ডেস্ক রিপোর্ট / ২০০ মোট শেয়ার
হালনাগাদ : শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫

দিরাইয়ে অবৈধ দোকানপাট ও স্থাপনা উচ্ছেদ

সুনামগঞ্জের দিরাই পৌর শহরের থানা রোড ও কলেজ রোডে থাকা শতাধিক অবৈধ দোকানপাট ও অস্থায়ী স্থাপনা উচ্ছেদ করেছে দিরাই উপজেলা প্রশাসন ও দিরাই পৌরসভা। ফুটপাতের দোকানে ব্যবহৃত সরঞ্জাম ও অবৈধ স্থাপনাগুলো ভেঙে সেগুলো পৌরসভার গাড়িতে নিয়ে যাওয়া হয়েছে।

গতকাল (শনিবার ১৩ ডিসেম্বর) দুপুরে দিরাই উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক সনজীব সরকারের নেতৃত্বে এ উচ্ছেদ চালানো হয়। অভিযান চলাকালে দিরাই থানার অফিসার ইনচার্জ এনামুল হক চৌধুরী ও পুলিশের লোকজন উপস্থিত ছিলেন। ইউএনও সনজীব সরকার বলেন, অবৈধ দোকানপাট উচ্ছেদের ফলে দিরাই পৌর শহরের থানা রোড ও কলেজ রোড এলাকা এখন তার আগের রূপে ফিরে পাবে। অবৈধভাবে গড়ে তোলা দোকানপাটের কারণে যানবাহন ও পথচারীদের চলাচল করতে কষ্ট হতো।

ভোগান্তি কমাতে ফুটপাত দখলমুক্ত করা হয়েছে। এ ধরনের অভিযান নিয়মিত চলবে।

 


এই বিভাগের আরো খবর