চাকরি দিচ্ছে মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে
জেলা ও উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র পরিচালনা নীতিমালা- ২০২১ এবং উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র পরিচালনা কমিটির ১৮/১১/২০২৫ তারিখের সভার সিদ্ধান্ত অনুযায়ী সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে নিম্নোক্ত পদে অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগের জন্য আগ্রহী প্রার্থীদের নিকট হতে দরখাস্ত আহবান করা যাচ্ছে।
শর্তাবলী:
১. প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের প্রকৃত স্থায়ী নাগরিক হতে হবে।
২. আগ্রহী প্রার্থীকে নির্ধারিত ফরমে আবেদন দাখিল করতে হবে। আবেদন ফরমটি নিম্নস্বাক্ষরকারীর কার্যালয়ে অথবা www.derai.sunamganj.gov.bd ওয়েব সাইট হতে সংগ্রহ করা যাবে।
৩. আবেদনপত্রের সাথে নিম্নলিখিত কাগজপত্রাদি সংযুক্ত করতে হবে:
(ক) পৌরসভা/ইউনিয়ন পরিষদ কর্তৃক প্রদত্ত নাগরিকত্বের সনদ।
(খ) প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত সদ্য তোলা পাসপোর্ট সাইজের ০৩ (তিন) কপি রঙ্গিন ছবি।
গ) প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্রের মূল কপি।
( (ঘ) সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সনদপত্রের সত্যায়িত ফটোকপি।
(ঙ) জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি।
৪. আবেদনকারীর বয়স ২৪/১১/২০২৫খ্রি. তারিখে ইমাম পদের জন্য ৩০-৪৫ বছর, মুয়াজ্জিন পদের জন্য ২৫-৩৫ বছর এবং খাদেম পদের জন্য ২০-৩৫ বছর হতে হবে। বয়সের ক্ষেত্রে কোন এফিডেভিট গ্রহণ যোগ্য হবে না।
৫. আবেদনকারী প্রার্থীকে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, দিরাই, সুনামগঞ্জ বরাবর পেশ ইমাম ও মুয়াজ্জিন পদের জন্য ৫০০/-(পাঁচশত) এবং খাদিম পদের জন্য ৩০০/- (তিনশত) টাকার পে-অর্ডার/ব্যাংক ড্রাফট (অফেরত যোগ্য) আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে।
৬. আবেদনপত্র উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, দিরাই, সুনামগঞ্জ বরাবর আগামী ২১/১২/২০২৫ তারিখের মধ্যে অফিস চলাকালীন নিম্নস্বাক্ষরকারীর কার্যালয়ে সরাসরি/ডাকযোগে পৌঁছাতে হবে। কোন অসম্পূর্ণ, ত্রুটিপূর্ণ ও নির্ধারিত তারিখের পর প্রাপ্ত আবেদনপত্র সরাসরি বাতিল বলে গণ্য হবে। খামের উপরে পদের নাম সুষ্পষ্টভাবে লিখতে হবে।
৭. কোন প্রার্থী একাধিক পদে আবেদন করতে পারবেন না। যদি কোন প্রার্থী একাধিক পদে আবেদন করেন তাহলে তার সকল আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে।
৮. প্রার্থীকে লিখিত/মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন টিএ/ডিএ প্রদান করা হবে না।
৯. কোন তথ্য গোপন করে চাকরিতে নিয়োগপ্রাপ্ত হলে এবং ভবিষ্যতে তথ্য গোপনের বিষয়টি প্রমাণিত হলে সংশ্লিষ্ট প্রার্থীর নিয়োগাদেশ বাতিল করে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
১০. যে কোন প্রকার সুপারিশ/তদবির প্রার্থীর অযোগ্যতা হিসেবে গণ্য হবে।
১১. আবেদনপত্র গ্রহণ/বাতিল ও সংরক্ষণসহ নিয়োগ বিজ্ঞপ্তি যে কোন অংশ পরিবর্তন ও সংশোধনের ক্ষমতা নিয়োগ প্রদানকারী কর্তৃপক্ষ সংরক্ষণ করে এবং নিয়োগ প্রদানের ক্ষেত্রে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে। এ বিষয়ে কোন আপত্তি বিবেচনা করা হবে না।
বিস্তারিত জানতে বিজ্ঞপ্তিতে চোখ রাখুন, আমরা বিভিন্ন পত্রিকা সূত্র থেকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে থাকি আমরা কাউকে চাকরি দেই না অতএব ফোন না করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি, ধন্যবাদ আপনার স্বপ্নের চাকরি পেতে সিলেটের চাকরির খবর ওয়েবসাইটে ভিজিট করুন।

সূত্র: সিলেটের ডাক