সোমবার, ২৫ মে ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন

তারেক রহমানের কর্মপরিকল্পনা মানুষের মধ্যে আশা জাগিয়েছে : হুমায়ূন কবির শাহীন

ডেস্ক রিপোর্ট / ৪৪২ মোট শেয়ার
হালনাগাদ : সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫
তারেক রহমানের কর্মপরিকল্পনা মানুষের মধ্যে আশা জাগিয়েছে : হুমায়ূন কবির শাহীন

সিলেট মহানগর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক, সিলেট মহানগর কৃষকদলের সভাপতি ও ছাত্রদল সিলেট জেলা শাখার সাবেক ভারপ্রাপ্ত সভাপতি হুমায়ূন কবির শাহীন বলেছেন, আমরা বিগত বছরগুলোতে বাংলাদেশে ফ্যাসিবাদের শাসন দেখেছি। এ দেশর মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য বিএনপি বিগত বছরগুলোতে আন্দোলন সংগ্রাম করেছে। আমাদের সংগ্রাম মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম। অর্থনৈতিক মুক্তি, বেকারত্বের অবসান এবং দরিদ্র জনগোষ্ঠীদের জীবন সহজ করতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের যে কর্মপরিকল্পনা তা বাংলাদেশের মানুষের মধ্যে আশা জাগিয়েছে। তারেক রহমানের নেতৃত্বে দেশে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দিতে এদেশের মানুষ অধীর আগ্রহে রয়েছেন।

গত শনিবার (২০ ডিসেম্বর) সন্ধ্যায় নগরীর উপশহর তেররতনে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল সিলেট মহানগরীর ২৪ নম্বর ওয়ার্ডের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। হুমায়ূন কবির শাহীন আরো বলেন, দীর্ঘ দেড় যুগের নির্বাসন শেষে আগামী ২৫ ডিসেম্বর প্রিয় বাংলাদেশে পা রাখবেন তারেক রহমান। তার দেশে ফেরা নিয়ে তরুণরা অধীর আগ্রহে অপেক্ষা করছে। তারেক রহমানের দেশে ফেরার মধ্য দিয়ে আমাদের গণতন্ত্র প্রতিষ্ঠার যে সংগ্রাম তা পূর্ণতা পাবে।

সাহেদ আহমদের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির উপদেষ্টা ছালিক আহমদ চৌধুরী, জেলা বিএনপির উপদেষ্টা ও মহানগর কৃষকদের সহ-সভাপতি বদরুল আলম, মহানগর বিএনপির সহ সভাপতি ও ২৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুর রহিম মল্লিক, ২৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক রহিম আহমদ রাসু, মহানগর কৃষক দলের সহ-সভাপতি আব্দুল্লাহ আল মাহমুদ খান, যুগ্ম সম্পাদক শাকিল আহমদ, তাহের আলী সুমন, শফিকুল ইসলাম রাসেল ও শফিক আহমদ চৌধুরী, দপ্তর সম্পাদক শেখ লুৎফুর রহমান, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক দবির আহমদ, কানাইঘাট উপজেলা কৃষক দলের সদস্য সচিব শাহীন আহমদ, শাহপরান থানা শাখার সাংগঠনিক সম্পাদক জাবেদ কাদির, সিলেট জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মাহিন আহমদ।

সম্মেলনে সাহেদ আহমদকে সভাপতি, আব্দুস সামাদ মিতুলকে সাধারণ সম্পাদক এবং সাহেদ আহমদকে সাংগঠনিক সম্পাদক করে ২০৩ সদস্য বিশিষ্ট কৃষক দল ২৪ নম্বর ওয়ার্ডের কমিটি গঠন করা হয়।


এই বিভাগের আরো খবর