হবিগঞ্জের মাধবপুর উপজেলার শাহপুর গ্রামে ঘরের তীরের সঙ্গে ফাঁস দিয়ে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। নিহত মনছুরা (২০) মাধবপুর উপজেলার শাহপুর গ্রামের মো. আলামিন মিয়ার স্ত্রী।
রবিবার সকাল আনুমানিক ৯টার দিকে শাহপুর গ্রামে এ ঘটনাটি ঘটে।
স্থানীয় জানা যায়, রবিবার নিজ ঘরের তীরের সঙ্গে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন মনছুরা। পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে স্থানীয়দের সহায়তায় মাধবপুর থানায় খবর দেন। খবর পেয়ে মাধবপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।
এ ঘটনায় মাধবপুর থানার ওসি মাহবুব মোর্শেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে। প্রাথমিক তদন্ত চলমান রয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।’
এ বিষয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন রয়েছে।