সিলেট বিভাগের একটি আসনে স্বামী-স্ত্রী দুজনই প্রার্থী হয়েছেন। এমনটি ঘটেছে মৌলভীবাজার-৩ (সদর ও রাজনগর) আসনে।এ আসনে বিএনপির মনোনীত প্রার্থী দলটির কেন্দ্রিয় নির্বাহী কমিটির সদস্য এম. নাসের রহমান। তিনি সাবেক অর্থ ও পরিকল্পনা মন্ত্রী প্রয়াত এম. সাইফুর রহমানের ছেলে। নাসের রহমান এই আসনের সংসদ সদস্যও ছিলেন।
সোমবার তিনি রিটার্নিং কর্মকর্তার সাথে মনোনয়নপত্র জমা দিয়েছেন। একই আসনে সোমবার মনোনয়নপত্র জমা দিয়েছেন নাসেরের স্ত্রী রেজিনা নাসের। তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন। রেজিনো স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন।
স্বামী-স্ত্রীর দুজনের প্রার্থী হওয়া নিয়ে নির্বাচনী এলাকায় ব্যাপক আলোচনা হচ্ছে।এ ব্যাপারে তাদের দুজনের বক্তব্য পাওয়া যায়নি। তবে স্থানীয় বিএনপি নেতারা বলছেন, বিকল্প হিসেবে স্ত্রীর মনোনয়নপত্র জমা দিয়েছেন নাসের রহমান। কোন কারণে তিনি নির্বাচন করতে না পারলে তার স্ত্রী এই আসনে প্রার্থী হবেন।
প্রায় একই ধরণের ঘটনা ঘটেছে সিলেট-২ আসনেও। এ আসনে বিএনপির প্রার্থী দলটির চেয়ারপার্সনের উপদেষ্টা তাহসীনা রুশদীর লুনা। তিনি নিখোঁজ বিএনপি নেতা এম. ইলিয়াস আলীর স্ত্রী। এ আসনে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন তাদের ছেলে আবরার ইলিয়াস।