সমাজসেবামূলক শিক্ষা কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে জমজম বাংলাদেশ এর উদ্যোগে ‘শিক্ষা উৎসব’ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সিলেটের রায়নগর দপ্তরিপাড়াস্থ জমজম একাডেমির হলরুমে অনুষ্ঠিত হয়।জমজম বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মঈন উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য থেকে আগত বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, লেখক ও টিভি ওয়ান এর ডিরেক্টর শাইখ মাহমুদুল হাসান। তিনি শিক্ষা, নৈতিকতা ও সমাজ গঠনে ইসলামী মূল্যবোধের অপরিহার্যতা তুলে ধরেন। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন নির্বাহী পরিচালক মাহবুব ছোবহানী চৌধুরী।
এসময় উপস্থিত ছিলেন এক্সিকিউটিভ কমিটির ভাইস চেয়ারম্যান আতাউর রহমান পীর, পরিচালক শাব্বির আহমদ চৌধুরী, পরিচালক জসিম উদ্দিন, ডঃ ওয়ালি তসর উদ্দিন, আফতাব চৌধুরী, শহীদ আহমদ চৌধুরী (পিডিজি), এ কে এম আব্দুস সোবহান প্রমুখ।
এছাড়াও অনুষ্ঠানে শিক্ষার্থী, অভিভাবক ও সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে জমজম বাংলাদেশ এর আওতাধীন বিভিন্ন প্রজেক্ট তাদের নিজ নিজ শিক্ষা ও উন্নয়নমূলক কার্যক্রমের প্রদর্শন করা হয়। অনুষ্ঠানের শেষ পর্বে বিভিন্ন প্রজেক্টের কৃতি শিক্ষার্থীদের মাঝে এক্সিলেন্স এওয়ার্ড প্রদান করা হয়।
উল্লেখ্য, ঐদিন সন্ধ্যায় শাইখ মাহমুদুল হাসান জমজম একাডেমিতে ‘পথনির্দেশনা পরিবার ও সমাজে আধ্যাত্মিকতা ও আধুনিকতার সমন্বয়’ শীর্ষক ইসলামি সেশনে প্রধান অতিথি হিসেবে যোগদান করেন। বিজ্ঞপ্তি